শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৫:৫১ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ এএম
অনলাইন সংস্করণ

শেরপুরের তিনটি আসনে বিএনপির ভরসা যারা

বাঁ থেকে— ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা ও মাহমুদুল হক রুবেল। ছবি : সংগৃহীত
বাঁ থেকে— ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা ও মাহমুদুল হক রুবেল। ছবি : সংগৃহীত

শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম ঘোষণা করেন।

শেরপুর-১ (সদর) আসনে ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) মাহমুদুল হক রুবেল।

তারা তিনজনই ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে প্রিয়াংকা ২০১৮ সালে দেশের সর্ব কনিষ্ঠ প্রার্থী ছিলেন। আর ফাহিম চৌধুরী প্রয়াত সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর ছেলে এবং রুবেল সাবেক সংসদ সদস্য প্রয়াত ডা. সিরাজুল হকের ছেলে।

এদিকে, দলীয় মনোনয়ন পাওয়ায় এসব প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ অভিনন্দন জানিয়ে পোস্ট করছেন নেতাকর্মীরা।

শেরপুর-১ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা বলেন, আমাকে মনোনীত করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেশমাতা বেগম খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ হাই কমান্ডের প্রতি কৃতজ্ঞ। আমি সবাইকে নিয়ে শেরপুরের উন্নয়নে কাজ করে যেতে চাই। বিভেদ নয় ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রতীককে বিজয়ী করতে সবার সহযোগিতা চাই।

আরও পড়ুন : বিএনপি-জামায়াতের প্রার্থী হয়ে ভোটযুদ্ধে আপন দুই ভাই

শেরপুর-২ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বলেন, আমার বাবা মা এবং জনগণের দোয়া কবুল হয়েছে, এ জন্য আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের হাইকমান্ডের প্রতি আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। আমরা আগামীতে যাতে এই নকলা-নালিতাবাড়ী আসনে উন্নয়নমূলক কাজ করতে পারি সেজন্য সবার দোয়া এবং সহযোগিতা চাই।

শেরপুর-৩ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল বলেন, বিগত ১৭ বছর দলের নেতাকর্মীদের পাশে ছিলাম, তাই দল আমাকে মূল্যায়ন করেছেন। এজন্য আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মনোনয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে যারা যারা মনোনয়ন চেয়েছিলেন ইতোমধ্যে আমি তাদের সঙ্গে ফোনে কথা বলেছি এবং আমি তাদের সঙ্গে দেখা করবো। আমরা সবাই মিলে শেরপুর-৩ আসনে কাজ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১০

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১১

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১২

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৩

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১৪

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১৫

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১৬

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৭

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৮

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৯

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

২০
X