কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১০:০৯ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১০:১০ এএম
অনলাইন সংস্করণ

নেপালে ৭ পর্বতারোহীর মৃত্যু, নিখোঁজ ৪

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নেপালের পূর্বাঞ্চলে ইয়ালুং রি পর্বতে ভয়াবহ তুষারধসে সাতজন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন বিদেশি ও দুজন নেপালি নাগরিক রয়েছেন। এ ছাড়া আরও চারজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) ‘দ্য কাঠমান্ডু পোস্ট’-এর প্রতিবেদনে বলা হয়, ১৫ সদস্যের একটি দল ৫ হাজার ৬৩০ মিটার উচ্চতার ইয়ালুং রি পর্বতে উঠছিল, এমন সময় তুষারধস তাদের ওপর নেমে আসে। এতে সবাই বরফের নিচে চাপা পড়ে যায়।

পুলিশ কর্মকর্তা গ্যান কুমার মাহাতো বলেন, তুষারধসের খবর আমরা দেরিতে পাই এবং খারাপ আবহাওয়ার কারণে দ্রুত উদ্ধার সম্ভব হয়নি।

নিহতদের মধ্যে তিনজন ফরাসি, একজন কানাডীয়, একজন ইতালীয় ও দুইজন নেপালি রয়েছেন। আহত চারজনকে উদ্ধার করা হয়েছে, তবে আরও চারজন নেপালি পর্বতারোহী এখনো নিখোঁজ।

টানা তুষারপাতের কারণে হেলিকপ্টার উড়তে না পারায় উদ্ধারকাজে বিলম্ব হয়েছে। সোমবার সন্ধ্যায় উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।

নেপালে বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটি অবস্থিত। প্রতি বছর শত শত অভিযাত্রী দেশটিতে যান। তবে অক্টোবর-নভেম্বর মাসে ঠান্ডা ও অনিশ্চিত আবহাওয়ার কারণে এ সময় অভিযানের ঝুঁকি বেশি থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১০

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১১

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১২

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৩

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৫

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৮

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৯

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

২০
X