স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৪২ এএম
অনলাইন সংস্করণ

চমক রেখে দুই প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের দল ঘোষণা

ব্রাজিল ফুটবল দল। ছবি : সংগৃহীত
ব্রাজিল ফুটবল দল। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের আগে নিজেদের দুর্বলতা দূর করতে প্রীতি ম্যাচে ব্যস্ত সময় পার করছে দলগুলো। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও তার ব্যতিক্রম নয়। নভেম্বরে দুই প্রীতি ম্যাচ খেলবে তারা। সেই ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন আনচেলত্তি। দলে জায়গা হয়নি ইনজুরি থেকে ফেরা নেইমারের।

আনচেলত্তির ঘোষিত দলে ৩ বছর পর ডাক পেয়েছেন মিডফিল্ডার ফ্যাবিনহো। অন্যদিকে, প্রথমবারের মতো ব্রাজিল দলে ডাক পেয়েছেন ডিফেন্ডার লুসিয়ানো জোবা।

বার্সা ছেড়ে পালমেইরাসে যাওয়া স্ট্রাইকার ভেতর রোকুও ব্রাজিল দলে ডাক পেয়েছেন অনেকদিন পর। এছাড়া দলের নিয়মিত মুখের প্রত্যেকেই রয়েছেন ঘোষিত দলে। প্রথমবারের মতো ডাক পাওয়া জোবা ব্রাজিলের ক্লাব বাহিয়ার হয়ে ২৮ ম্যাচ খেলে ৫টি গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন।

সবশেষ দুই ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন কার্লোস অগাস্টো, দগলাস সান্তোস, বেরাল্দো, ভান্দেরসন, জোয়েলিন্তন, জোয়াও গোমেস, গ্যাব্রিয়েল মার্টিনেলি ও ইগো জেসুস।

সেনেগাল ও তিউনিসিয়া ম্যাচের ব্রাজিল দল:

গোলরক্ষক: বেন্তো, এডারসন, উগো সোসা; ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, কাইয়ো এনরিকে, দানিলো, এদের মিলিতাও, ফাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালিয়াইস, লুসিয়ানো জোবা, পাওলো এনরিক, মারকুইনহোস, ওয়েজলি; মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারাইস, ক্যাসেমিরো, ফ্যাবিনহো, লুকাস পাকেতা; ফরোয়ার্ড: এস্তেভাও উইলিয়ান, জোয়াও পেদ্রো, লুইস এনরিকে, ম্যাথিউস কুনহা, রিচার্লিসন, রদ্রিগো, ভিনিসিউস জুনিয়র ও ভিতর রোকু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১০

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১১

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১২

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৩

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৪

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৫

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৬

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৭

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৮

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

২০
X