কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৯:১১ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১০:২২ এএম
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলায় যুদ্ধ নিয়ে কী ভাবছেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানোর সম্ভাবনা নেই। তবে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সময় ফুরিয়ে আসছে।

সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান সিক্সটি মিনিটসের এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধ হবে বলে আমি মনে করি না। তবে তারা (ভেনেজুয়েলা) আমাদের সঙ্গে ভালো আচরণ করছে না।

মাদুরোর ক্ষমতায় থাকার সময় কি শেষের পথে—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, আমি বলব হ্যাঁ, আমি তাই মনে করি।

স্থল হামলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এমন বিষয়ে আমি সাংবাদিকদের সঙ্গে আলোচনা করতে চাই না।

সম্প্রতি দক্ষিণ ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। তবে ট্রাম্প জানান, ভেনেজুয়েলায় আঘাত হানার কোনো পরিকল্পনা আমার নেই।

সাক্ষাৎকারটি প্রচারিত হয় রোববার। এতে ট্রাম্প জানান, লাতিন আমেরিকায় মাদকবিরোধী অভিযানে বিশেষ করে ভেনেজুয়েলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম বাড়ানো হয়েছে।

গত কয়েক মাসে ক্যারিবীয় সাগরে মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শুরু থেকে অন্তত ৬৪ জন এই হামলায় প্রাণ হারিয়েছেন।

এই সময়েই ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ অবস্থান নেয়, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে।

ট্রাম্প অভিযোগ করেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মাদকচক্রের নেতৃত্ব দিচ্ছেন। তবে মাদুরো এসব অভিযোগ অস্বীকার করেছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস গেরাল্ড আর ফোর্ড ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন করেছে।

২০২৪ সালের নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দেয়নি।

এদিকে দেশটির উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়তে থাকায় নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে। হয়তো ট্রাম্প সরকার মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১০

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১১

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১২

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৩

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৪

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৫

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৬

ইতিহাসের এই দিনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৯

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

২০
X