রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৭:৫০ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আজ কোথায় কী

রাজধানীর শাপলা চত্বর। ছবি: সংগৃহীত
রাজধানীর শাপলা চত্বর। ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

মঙ্গলবার (০৪ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বেলা ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কূটনীতিকদের বৈঠক অনুষ্ঠিত হবে।

নয়া পল্টন আনন্দ কমিউনিটি সেন্টারে বেলা ১১টায় বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মুক্তিযোদ্ধা হলে দুপুর ৩টায় অনুষ্ঠিত ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা'র চতুর্থ সংলাপ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এনসিপির কর্মসূচি নাগরিক কোয়ালিশনের আয়োজনে কাওরান বাজারের বিডিবিএল ভবনে দুপুর আড়াইটায় প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫: নাগরিক প্রত্যাশা ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক গোলটেবিল আলোচনায় উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির পলিসি ও রিসার্চ প্রধান এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফল্লাহ।

বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে বিকেল ৪টায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে রাষ্ট্রগঠনের ব্যর্থতার অনিবার্য পরিণতি: নভেম্বর, ১৯৭৫’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

টিআইবির কর্মসূচি

ধানমণ্ডির মাইডাস সেন্টারে বেলা ১১টায় ‘বাংলাদেশ জলবায়ু অর্থায়নের সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন করবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এতে উপস্থিত থাকবেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বিটিআরসির কর্মসূচি আগারগাঁওয়ে বিটিআরসির প্রধান সম্মেলনকক্ষে বেলা ১১টায় অনলাইন জুয়া প্রতিরোধে করণীয়বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান ও বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X