কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৮:০৭ এএম
প্রিন্ট সংস্করণ
চারদিক

বস্তিবাসীর পাশে দাঁড়াতে হবে

বস্তিবাসীর পাশে দাঁড়াতে হবে

ঢাকার বস্তিগুলো এমনিতেই ঝুঁকির ওপর দাঁড়ানো। ছোট ঘরগুলোর ভেতর দাহ্য উপকরণ, টিন, কাঠ, প্লাস্টিক, ফোম মিলে তৈরি হয় আগুন ছড়ানোর উপযুক্ত পরিবেশ। সংকীর্ণ গলি, জটলা পাকানো বৈদ্যুতিক তার, বাতাসে শুকনো কাঠের গন্ধ; সব মিলিয়ে একটি স্পার্কই যথেষ্ট বড় বিপর্যয় ঘটাতে। কড়াইলেও হয়তো সেটাই ঘটেছে। অবশ্য আগুনের সূত্রপাত এখনো অজানা। ধারণা করা হয়, এ আগুনের সূচনা হয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সদস্যদেরও সংকটে পড়তে হয়েছে। সংকীর্ণ গলি আর পানি আনার লাইন স্থাপন করতেও লেগেছে বহুগুণ বেশি সময়। প্রতিটি সেই মিনিটই তখন কারও ঘর, কারও জীবন, কারও স্মৃতিকে আগুনের কাছে সমর্পণ করে দিচ্ছে।

এ পরিস্থিতির প্রতিকার শুরু করতে হলে প্রথমত ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগগুলো চিহ্নিত করে প্রযুক্তিগতভাবে সংস্কার করা অপরিহার্য। বস্তি এলাকাকে বৈধ বিদ্যুৎ সংযোগের আওতায় আনলে তারের জট, অতিরিক্ত লোড আর শর্টসার্কিটের মতো বিপদ অনেকটাই কমবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক হলো, নিম্নমানের ও অবৈধ গ্যাস সিলিন্ডারের বাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা। সরকারি সংস্থা, সিটি করপোরেশন ও তদন্ত দলকে যৌথভাবে এই এলাকায় সিলিন্ডারের মান পরীক্ষা, বিতরণ ব্যবস্থার পর্যবেক্ষণ এবং অপরাধী সিন্ডিকেটগুলোকে আইনের আওতায় আনা জরুরি। পাশাপাশি বস্তি এলাকার সংকীর্ণ গলি পুনর্বিন্যাস করে জরুরি সড়ক তৈরি করাও অপরিহার্য; কারণ, ফায়ার সার্ভিস যদি আগুনের কাছে পৌঁছাতেই না পারে তবে আগুন নেভানো আর প্রতিরোধ দুটোই অর্থহীন হয়ে যায়। কমিউনিটিভিত্তিক ফায়ার সেফটি প্রশিক্ষণ ও নিয়মিত মহড়া বস্তিবাসীদের দক্ষ করে তুলতে পারে যাতে করে ছোট আগুনকে বড় হতে না দেওয়ার সক্ষমতা তাদের এলাকায় গড়ে ওঠে। কিন্তু এসবের বাইরে আরও বড় একটি বিষয় হচ্ছে পুনর্বাসন। আগুন নিভলেও মানুষের জীবনে আগুনের ক্ষত বহুদিন জ্বলতে থাকে। তাই প্রতিবার আগুন লাগার পর তাদের আবার সেই একই জায়গায় ফিরে যেতে দেওয়া মানে নতুন একটি আগুনের অপেক্ষা করা। দীর্ঘমেয়াদে পরিকল্পিত বহুতল আবাসনই একমাত্র স্থায়ী সমাধান, যেখানে থাকবে নিরাপদ বিদ্যুৎ, নিয়মিত গ্যাস, অগ্নিনিরোধী নির্মাণসামগ্রী ও পানির উৎস। কড়াইল বস্তির আগুন শুধু কয়েকশ ঘর পোড়ায়নি, এটি নগর পরিকল্পনার ব্যর্থতা, নিরাপত্তাহীনতার নগ্ন সত্য এবং আমাদের সামাজিক দায়বদ্ধতার অভাবকেও সামনে এনে দাঁড় করিয়েছে। আগুনের উৎস রহস্য হতে পারে, কিন্তু শিক্ষাটি কখনোই রহস্য হয়ে থাকা উচিত নয়। শহরকে নিরাপদ করার জন্য আমাদের সবারই উচিত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পাশাপাশি ভবিষ্যতে যাতে অসাবধানতায় আগুন না লাগে, সে বিষয়ে দৃষ্টি রাখা।

ফিয়াদ নওশাদ ইয়ামিন, শিক্ষার্থী

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ

মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্ট

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X