কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ব্র্যাক ইউনিভার্সিটির ১৭তম সমাবর্তন অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটির ১৭তম সমাবর্তন অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর মেরুল বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ সমাবর্তনের আয়োজন করা হয়। এবারের সমাবর্তনের প্রতিপাদ্য ছিল ‘মেক দ্য ডিফারেন্স’।

অনুষ্ঠানে ৩৪টি প্রোগ্রাম থেকে মোট ২,০৫৫ শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেন। এর মধ্যে স্নাতক থেকে ১,৫৯২ জন, স্নাতকোত্তর থেকে ৪৩৭ জন এবং পোস্টগ্রাজুয়েট ডিপ্লোমা থেকে ২৬ জন। সমাবর্তনে দুই শিক্ষার্থীকে চ্যান্সেলর গোল্ড মেডেল এবং ২৮ শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যান্সেলর গোল্ড মেডেল প্রদান করেন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল তুলে দেন ব্র্যাক ইউনিভার্সিটির ভিসি প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার।

সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডনের ভাইস চ্যান্সেলর ও দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা অ্যাডাম হাবিব। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আপনার ভবিষ্যৎ আপনাকেই তৈরি করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যথেষ্ট নয়; সেই সিদ্ধান্ত বাস্তবায়নে নেতৃত্ব ও প্রভাব তৈরি করাও জরুরি।

ভাইস চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, ব্র্যাক ইউনিভার্সিটির মানবকল্যাণভিত্তিক শিক্ষা সমাজ ও দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথির ভাষণে মুহাম্মদ ফাওজুল কবির খান শিক্ষার্থীদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘রাজনীতিতে স্মার্ট ও সৎ মানুষের প্রয়োজন। আপনারা না এলে পরিবর্তন সম্ভব নয়।’ তিনি শিক্ষকদের শিক্ষার্থীদের মধ্যে নোবেলজয়ীর স্বপ্ন জাগ্রত করার অনুরোধ জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X