কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় খোলা জায়গায় ভারতীয়র মলত্যাগের ভিডিও ভাইরাল

দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের প্যারা হিলস এলাকায় এক ভারতীয়র মলত্যাগের ভিডিও ছড়িয়ে পড়েছে। খোলা জায়গায় মলত্যাগ করায় তাকে থামাতে এগিয়ে যান এক স্থানীয় বাসিন্দা। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তা ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভিডিওতে দেখা যায়, কার্টার একটি বাড়ির সামনে ঝোপের কাছে বসে থাকা ব্যক্তিকে জিজ্ঞেস করেন, আপনি কী করছেন? প্রশ্নের মুখে ব্যক্তি তড়িঘড়ি করে প্যান্ট টেনে তুলে বলেন, তিনি কেবল প্রস্রাব করছিলেন। তবে কার্টার দাবি করেন, ওই ব্যক্তির আচরণ দেখে মনে হচ্ছিল তিনি মলত্যাগ করতে বসেছিলেন।

ঘটনার সময় কার্টার উত্তেজিত ভাষায় ব্যক্তিকে ধমক দেন এবং তার পায়ের কাছে মাটি ছুড়ে দেন। পরে তিনি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, এটাই কি এখন স্বাভাবিক হয়ে গেছে?

ভিডিওটি ভাইরাল হওয়ার পর বহু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন। কিছু মন্তব্যে অসন্তোষ, কিছুতে বিরক্তি দেখা গেলেও অনেকেই ব্যক্তিগত আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেছেন, যা সমালোচিত হচ্ছে।

অস্ট্রেলিয়ার বেশিরভাগ রাজ্যেই জনসমক্ষে প্রস্রাব বা মলত্যাগ আইনত নিষিদ্ধ। এটি বেশ কয়েকটি ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

এনডিটিভি জানিয়েছে, দক্ষিণ অস্ট্রেলিয়ার যেখানে ঘটনাটি ঘটেছে, সেখানে আইন অনুযায়ী নির্দিষ্ট টয়লেট এলাকা ছাড়া জনসমক্ষে প্রস্রাব বা মলত্যাগ করলে সর্বোচ্চ প্রায় ২৫০ ডলার জরিমানা হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X