পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নাশকতার পরিকল্পনার সময় ধরা খেলেন হারুন

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ। ছবি : কালবেলা
গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ। ছবি : কালবেলা

রংপুরের পীরগাছায় নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. হারুনুর রশিদকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তাকে পীরগাছা বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হারুনুর রশিদ পীরগাছা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি অনন্তরাম কসাইটারি গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হারুনুর রশিদের বিরুদ্ধে আগেও নাশকতায় জড়িত থাকার পর্যাপ্ত তথ্য ও প্রমাণ ছিল। কিন্তু তিনি দীর্ঘদিন পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। শুক্রবার সকালে পীরগাছা বাজার এলাকায় নাশকতা পরিকল্পনার চেষ্টা করার সময় এসআই শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে এসআই শফিকুল ইসলাম আকন্দ বলেন, হারুনুর রশিদকে পূর্বের একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১০

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১১

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৩

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৪

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৫

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৬

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৭

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৮

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৯

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

২০
X