ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:০২ এএম
প্রিন্ট সংস্করণ
বিশ্বকাপ দল

সময়ের সুযোগ নিচ্ছে বিসিবি

সময়ের সুযোগ নিচ্ছে বিসিবি

হঠাৎ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বসেছিলেন জাতীয় দলের দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। লাহোর থেকে সে বৈঠকে যোগ দেন অধিনায়ক সাকিব আল হাসান ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বৈঠকে পাপন আরও কথা বলেছেন কিছুদিন আগেই ওয়ানডের অধিনায়কত্ব ছাড়া তামিম ইকবালের সঙ্গেও। বিসিবি সভাপতির ব্যক্তিগত অফিসে এ বৈঠক হয়েছে গতকাল দুপুরে।

বৈঠকের আলোচনার বিষয়বস্তু ছিল বিশ্বকাপ ঘিরে কেমন হতে পারে বাংলাদেশের ১৫ সদস্যের দল। তবে চোটের ভয় মাথায় রেখে ঘরের মাঠে হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত অপেক্ষা করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক্ষেত্রে আইসিসির বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের সুযোগটা নিচ্ছে বিসিবি। গতকাল নির্বাচকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এমনটাই নিশ্চিত করেছেন পাপন। তিনি জানিয়েছেন, ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দল দেওয়ার সময় পাচ্ছেন তারা। সেজন্যই নিউজিল্যান্ড সিরিজ শেষ করে দল দিতে চান তারা। সুখবর আছে, জাতীয় দল থেকে বাদ পড়া মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন সৈকতের জন্যও।

এশিয়া কাপের দলই হবে বিশ্বকাপের দল—আফগানিস্তান সিরিজের পর থেকেই এমন কথা বলতে দেখা যায় নির্বাচক, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ও বিসিবি সভাপতিকে। তবে এশিয়া কাপে তামিম ইকবাল, লিটন দাসের না থাকা এবং হঠাৎ করে ইবাদত হোসেনের পায়ে অস্ত্রোপচার হওয়ায় পরিস্থিতি বদলে গেছে। আইসিসির নিয়ম অনুযায়ী আজকের মধ্যে বিশ্বকাপের জন্য প্রাথমিক দল দেওয়ার কথা। এরপর সে দলটায় ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পরিবর্তনের সুযোগ থাকবে। বিসিবি এ সুযোগটাই নিতে চাচ্ছে। আপাতত ২৮ জনের একটি প্রাথমিক দল দেওয়ার কথা শোনা গেছে। পাপন বলেছেন, ‘আমাদের একটা পরিকল্পনা ছিল; কিন্তু সেই পরিকল্পনাটা এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারিনি। যেমন আমাদের ওপেনার ছিল লিটন ও তামিম। ওরা তো এখনো সুস্থ নয়, চ্যালেঞ্জটা বুঝতে হবে। ওদের ছাড়া নাম পাঠাব (বিশ্বকাপের)? অবশ্যই না। আমরা এখন হয়তো লজিস্টিকের কারণে একটা দল দিতে পারি। তবে সেটা মূল দল নয়। মূল দলটা ২৬ অথবা ২৭ তারিখের দিকে দিতে পারি।’

অর্থাৎ আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজে ক্রিকেটারদের দেখতে চায় বিসিবি। এশিয়া কাপের স্কোয়াডে না থাকলেও মিরপুরে ক্যাম্পে থাকা রিয়াদ, মোসাদ্দেকদের সেখানে সুযোগ দেওয়ার পরিকল্পনা আছে বোর্ডের। মিরপুরে নেওয়ার প্রস্তুতির ছাপ ফেলতে পারলে সুযোগ মিলতে পারে বিশ্বকাপ দলেও। কেননা, এখনো ৩-৪টি পজিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না নির্বাচকরা। পাপনও নিশ্চিত করেছেন রিয়াদ-মোসাদ্দেকের খেলার কথাটি, ‘ওদের (রিয়াদ-মোসাদ্দেক) সুযোগ থাকবে খেলার, আমার মনে হয়।’ বিশ্বকাপ ভাবনায় এখনো ২৫ জন ক্রিকেটারই আছেন বলে মনে করেন বিসিবি সভাপতি পাপন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১০

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১১

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

১২

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

১৩

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১৪

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

১৫

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১৬

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

১৭

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

১৮

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

১৯

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

২০
X