ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৯:৫৫ এএম
প্রিন্ট সংস্করণ

মালয়েশিয়ার সামনে বাংলাদেশ

মালয়েশিয়ার সামনে বাংলাদেশ

ভারতের বিহারের রাজগির শহরে আজ শুরু হচ্ছে এশিয়া কাপ হকি। উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের ম্যাচে লাল-সবুজদের প্রতিপক্ষ শক্তিশালী মালয়েশিয়া। বাংলাদেশ ম্যাচ ছাড়াও উদ্বোধনী দিনে আরও তিন ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলোতে মুখোমুখি হবে জাপান-কাজাখস্তান, ভারত-চীন এবং চায়নিজ তাইপে-দক্ষিণ কোরিয়া।

বিতর্ক ও নাটকীয়তার পর বাংলাদেশ এশিয়ান কাপে খেলার সুযোগ পায়। পাকিস্তান দল ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এশিয়ান হকি ফেডারেশন বাংলাদেশকে সুযোগ দিয়েছে। ওমান নাম প্রত্যাহার করে নেওয়ায় সুযোগ হয়েছে কাজাখস্তানের। বাংলাদেশ এশিয়া কাপে সুযোগ পাওয়ার পর দল নির্বাচন নিয়ে বিতর্ক হয়েছে। একাধিক খেলোয়াড় কর্মকর্তাদের কাছে জানতে গিয়েছিলেন দল থেকে বাদ পড়ার কারণ কি! এ নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।

এসব বিতর্ক পেছনে ঠেলে টার্ফে লাল-সবুজরা ইতিবাচক কিছু করতে চায়। আট জাতির এশিয়া কাপে অন্তত ষষ্ঠ স্থান নিশ্চিত করতে পারলে বাংলাদেশের সামনে খুলবে বিশ্বকাপ বাছাই প্রতিযোগিতায় খেলার দুয়ার। সে লক্ষ্য নিয়েই লাল-সবুজরা ভারতে গেছে। দলটির কোচের দায়িত্ব পালন করছেন সাবেক দুই খেলোয়াড় মো. আশিকুজ্জামান ও মশিউর রহমান বিপ্লব। লক্ষ্য অর্জনে গ্রুপ পর্বের অন্তত এক ম্যাচ জিততে হবে। ‘বি’ গ্রুপে লাল-সবুজরা মালয়েশিয়া ছাড়াও দক্ষিণ কোরিয়া ও চায়নিজ তাইপের বিপক্ষে খেলবে। মালয়েশিয়ার মতো দক্ষিণ কোরিয়াও শক্তিশালী। বাংলাদেশ স্বাভাবিক খেলাটা খেলতে পারলে চায়নিজ তাইপের বিপক্ষে জয় আসতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X