স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৩:২৪ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেটে ‘ফিরছেন’ শোয়েব আখতার-আফ্রিদি, খেলবেন টি-টোয়েন্টি ম্যাচ

প্রদর্শনী ম্যাচ খেলবেন শোয়েব আখতার-আফ্রিদি  ‍ছবি : সংগৃহীত
প্রদর্শনী ম্যাচ খেলবেন শোয়েব আখতার-আফ্রিদি ‍ছবি : সংগৃহীত

আকস্মিক বন্যায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে পাকিস্তানের জনজীবন। মৌসুমি ভারি বর্ষণের কারণে খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাব প্রদেশে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে হয়ে পড়েছেন গৃহহীন। দুর্গত এসব মানুষের সাহায্যে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে একটি বিশেষ ক্রিকেট ম্যাচের। সেই ম্যাচে খেলবেন পাকিস্তানের একাধিক কিংবদন্তি ক্রিকেটার।

খাইবার পাখতুনখোয়ার ক্রীড়া মহাপরিদপ্তর ও প্রাদেশিক সরকারের সহযোগিতায় এরই মধ্যে তারকাখচিত স্কোয়াড ঘোষণা করেছে পেশোয়ার জালমি। ২২ সদস্যের দলে আছেন কিংবদন্তি সাবেক অধিনায়ক ও তারকা খেলোয়াড় শহিদ আফ্রিদি, শোয়েব আখতার, ইউনিস খান, মোহাম্মদ হাফিজ, রশিদ লতিফ, বাবর আজম, ওয়াকার ইউনিস, মোহাম্মদ ইরফান, আজহার মাহমুদ, সাঈদ আজমল, আব্দুর রহমান ও জুলফিকার বাবররা।

শনিবার (৩০ আগস্ট) পেশোয়ারের ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামে হবে এই ম্যাচ। ম্যাচের মূল স্লোগান রাখা হয়েছে ‘খেল সে খিদমত’ (খেলার মাধ্যমে সেবা)। বহুল প্রতীক্ষিত এই ম্যাচে পেশোয়ার জালমি মুখোমুখি হবে লিজেন্ডস একাদশের। ম্যাচ থেকে টিকিট বিক্রির সব অর্থ ব্যয় করা হবে খাইবার পাখতুনখোয়ার বন্যাদুর্গত মানুষের ত্রাণ ও পুনর্বাসনে।

পেশোয়ার জালমির চেয়ারম্যান জাভেদ আফ্রিদি বলেন, ‘ক্রিকেট সবসময় পাকিস্তানে ঐক্যের প্রতীক হয়েছে। এই প্রদর্শনী ম্যাচের মাধ্যমে আমরা খেলাধুলার উন্মাদনাকে কাজে লাগিয়ে বন্যাদুর্গত ভাই-বোনদের পাশে দাঁড়াতে চাই। এটি শুধু একটি ম্যাচ নয়, বরং তাদের দুর্দিনে পাশে দাঁড়ানোর আমাদের দায়িত্ব।’

এই ম্যাচের জন্য সাধারণ আসনের টিকিটের মূল্য ধরা হয়েছে ১,০০০ টাকা। বিশেষভাবে নির্ধারিত আসন রয়েছে ২০০ জন ভিভিআইপি এবং ৮০০ জন ভিআইপি দর্শকের জন্য। প্রতিটি ভিভিআইপি আসনের টিকিটের দাম ৫০,০০০ টাকা। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যরা এই টিকিট কিনে নিচ্ছেন। প্রদর্শনী ম্যাচটি শুরু হবে পাকিস্তানের স্থানীয় সময় দুপুর ১টায়। এই ম্যাচ থেকে টিকিট বিক্রির মাধ্যমে উপার্জিত সম্পূর্ণ অর্থই বন্যাদুর্গতদের সহায়তায় দান করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১০

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১১

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১২

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৩

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

১৪

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১৫

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১৬

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

১৭

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

১৮

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

১৯

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

২০
X