কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা। ছবি : কালবেলা
কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা। ছবি : কালবেলা

কিশোরগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শরিফুল ইসলাম শরীফ (৪০) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) সকালে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাইজহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম শরীফ বাজিতপুর উপজেলার গজারিয়া এলাকার মৃত বকুল মিয়ার ছেলে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কটিয়াদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারগুব তৌহিদ।

জানা যায়, সকালে দুর্ঘটনার শিকার সিএনজিটি কোনো যাত্রী ছাড়াই কটিয়াদী থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। এ সময় মাইজহাটি এলাকায় পৌঁছালে কিশোরগঞ্জ থেকে ভৈরবের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে ঘটনাস্থলে সিএনজিচালক শরিফুল ইসলাম শরীফ মারা যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

কটিয়াদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারগুব তৌহিদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। সিএনজিটি খালি থাকায় এ ঘটনায় আর কেউ আহত হয়নি। সিএনজি ও ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে ট্রাকের ড্রাইভার পলাতক। যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X