সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ইঞ্জিন চালু করতেই আগুন ধরে গেল অ্যাম্বুলেন্সে

আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা
আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা

আড়াই বছরের অসুস্থ এক শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে অ্যাম্বুলেন্সের চালকের আসনে বসেন বিজয় মিয়া। গাড়ি চালু করতেই হঠাৎ বিস্ফোরণে অ্যাম্বুলেন্সে ধরে যায় আগুন। এতে চালক ও রোগীর এক স্বজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

দগ্ধ হয়েছেন, চালক বিজয় মিয়া (৩০) ও রোজিনা বেগম (৫০)।

দগ্ধ রোজিনার বোন ফরিদা বেগম বলেন, নাতি আয়ান অসুস্থ হয়ে পড়লে তাকে শহরের জেনারেল হাসপাতালে নিয়ে আসি। রোগীর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাপাতালে নিয়ে যাওয়ার পরাপর্শ দেন হাসপাতালের চিকিৎসকরা। তখন আমরা শীতাতপ নিয়ন্ত্রিত একটি অ্যাম্বুলেন্স ভাড়া করি। চালক গিয়ে আসনে বসেন। নাতিকে নিয়ে রোজিনা ওঠার প্রস্তুতি নিচ্ছিল আর আমি পাশেই দাঁড়িয়ে ছিলাম। এমন সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয় ও অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। তখন আমিসহ কাছাকাছি থাকা লোকজন দূরে সরে যাই। আগুনে রোজিনার শরীরের ডান পাশের কিছু অংশ ও পা ঝলসে গেছে।

অ্যাম্বুলেন্সের মালিক ইকবাল খান বলেন, রোগী বহন করার জন্য গাড়িটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে পার্কিং করা ছিল। রোগী নিয়ে চালক গাড়িতে উঠে দরজা খোলার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়।

দগ্ধ চালককে তাৎক্ষণিক জাতীয় বার্ন অ্যান্ড সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। রোজিনাকে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের পর্যবেক্ষণ ওয়ার্ডে চিকিৎসা দিয়ে পরে ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, খবর পেয়ে মণ্ডলপাড়া স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। গাড়িটিতে দুটি গ্যাস সিলিন্ডার রয়েছে। সিলিন্ডার থেকে গ্যাস বের হওয়ার কারণে আগুনের ব্যাপকতা বেশি ছিল। গাড়িতে গ্যাস জমে থাকায় ইঞ্জিন চালু করতেই বিস্ফোরণ ঘটে আগুন ধরেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১০

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১১

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১২

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৩

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৪

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৫

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৬

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৭

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৮

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৯

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২০
X