বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

শুটিং সেটে ঝগড়া করলেন আয়ুষ্মান-সারা

আয়ুষ্মান খুরানা ও সারা আলি খান। ছবি : সংগৃহীত
আয়ুষ্মান খুরানা ও সারা আলি খান। ছবি : সংগৃহীত

বলিউডের বহুল আলোচিত ছবি ‘পতি পত্নী অউর ওহ’-এর সিক্যুয়েলের শুটিং সেট পরিণত হলো রণক্ষেত্রে। ক্যামেরার সামনে নয়, বরং ক্যামেরার বাইরেই ঘটল একের পর এক নাটকীয় ঘটনা। কখনো নায়ক আয়ুষ্মান খুরানা ও নায়িকা সারা আলি খানের উত্তপ্ত বাগবিতণ্ডা, আবার কখনো স্থানীয়দের সঙ্গে হাতাহাতি—সব মিলিয়ে শুটিং সেটে নামল বিশৃঙ্খলার ছায়া।

ভারতীয় গণমাধ্যম সূত্রে পাওয়া সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, শুটিং দেখতে আসা স্থানীয়দের সঙ্গে পরিচালক মুদাসসার আজিজ ও কলাকুশলীদের বাগবিতণ্ডা গড়ায় হাতাহাতিতে। কলার ধরা, চুল টানাহেঁচড়া সবই ধরা পড়ে ক্যামেরায়। উত্তেজিত পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত এগিয়ে আসেন পুলিশ ও আশপাশের মানুষ।

আরেকটি ভিডিওতে দেখা যায়, গাড়ির ভেতরেই আয়ুষ্মান-সারার মধ্যে শুরু হয় ঝগড়া। আয়ুষ্মানের তীক্ষ্ণ জবাবে ক্ষুব্ধ হয়ে গাড়ি থেকে নেমে যান সারা আলি খান। তবে এই দৃশ্য সত্যি কোনো ব্যক্তিগত ঝগড়া, নাকি আসলে সিনেমারই কোনো দৃশ্য, তা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে জোর জল্পনা।

প্রসঙ্গত, ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘পতি পত্নী অউর ওহ’ ছবির নতুন সিক্যুয়েলে আয়ুষ্মান-সারার পাশাপাশি আছেন ওয়ামিকা গাব্বি। কিন্তু অনভিপ্রেত এই ঘটনার পরও এখনো নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইসরায়েলের আগামী নির্বাচনে প্রার্থীদের লক্ষ্যবস্তু করতে পারে ইরান’

চট্টগ্রামে জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত ৪৫৭, আরও এক নারীর মৃত্যু

ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

আর্জেন্টিনার জাল কাঁপানো কাবরালের বাঁকানো শটে করা সেই গোলই বিশ্বকাপের সেরা

টাঙ্গাইলে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

‘আলোচনা ব্যর্থ হলে ইরানে শক্তিশালী সামরিক অভিযান চালানো হবে’

পর্দার আড়ালে ঘৃণা ও গুজব ছড়ানোদের নিয়ে এবার মুখ খুললেন ফিফা সভাপতি

রাজধানীর ৩০০ ফিটে ঘুরতে গেলেন সাহাবুদ্দিন

যে কারণে বিমানঘাঁটি ব্যবহার করে গোপনে মার্কিন সফরে যাচ্ছেন নেতানিয়াহু

খাল পুনঃখনন শেষে ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

১০

সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে

১১

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১২

ফাইনালে মেসিদের পিঠ ফেরানোয় বিতর্ক, নেপথ্য কারণ স্পষ্ট করলেন লিসান্দ্রো

১৩

শিক্ষা ক্যাডারের বদলি এখন তিন কমিটির হাতে

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সৌদি প্রবাসী নিহত 

১৫

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

১৬

আমরা মাইর খাইনি, দিয়েছি: সালাহউদ্দিন আম্মার

১৭

মালয়েশিয়ায় প্রফেসর স্থপতি রফিক আজমের পঞ্চম একক স্থাপত্য প্রদর্শনী এবং আন্তর্জাতিক গ্রন্থ উন্মোচন

১৮

সাকিবকে নিয়ে নেপাল ক্লাবের বার্তা

১৯

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

২০
X