ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১ এএম
প্রিন্ট সংস্করণ

নিরাপত্তা ঝুঁকিতে ম্যাচ বাতিল

নিরাপত্তা ঝুঁকিতে ম্যাচ বাতিল

নিরাপত্তার ঝুঁকির কারণে নেপাল-বাংলাদেশ দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে। গতকাল সন্ধ্যায় নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান।

কাঠমান্ডুতে ‘জেন-জি প্রোটেস্ট’ সম্প্রসারিত হওয়ার কারণে গতকাল দুপুরের পর থেকে উত্তেজনা বাড়ছিল। সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, কূটনৈতিক এলাকার সঙ্গে জোরদার করা হয়েছিল বাংলাদেশের টিম হোটেল ক্রাউন ইম্পেরিয়ালের নিরাপত্তা। অবরুদ্ধ বাংলাদেশ দল বাতিল করে নির্ধারিত অনুশীলন। প্রায় দেড় ঘণ্টার ইনডোর সেশনে ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করেছিলেন জামাল ভূঁইয়ারা। নিরাপত্তা ঝুঁকির কারণে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলন দশরথ স্টেডিয়াম থেকে টিম হোটেলে আয়োজন করা হয়েছিল।

নেপালে দলের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, চলমান বিক্ষোভে দুপুরের পর থেকেই পরিস্থিতি খারাপ হতে থাকে। কারফিউ ভেঙে বিভিন্ন সরকারি স্থাপনায় প্রবেশ করেছে বিক্ষোভকারীরা, যে কারণে কাঠমান্ডুর রাভি ভবনের টিম হোটেল ক্রাউন ইম্পেরিয়াল এবং কূটনৈতিক এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) কর্মকর্তারা ম্যাচ আয়োজনের বিষয়ে আশাবাদী ছিলেন। কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় সন্ধ্যার পর ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

কাঠমান্ডুর পরিস্থিতি অবনতি হওয়ার পর ফুটবল সংশ্লিষ্টদের কৌতূহল ছিল বাংলাদেশ দল ঘিরে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্মকর্তারা বিকেল থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। দলের নিরাপত্তা ইস্যুতে মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব কাঠমান্ডু থেকে কালবেলাকে বলেছেন, ‘দলের সদস্যরা নিরাপদেই আছেন। তাদের নিরাপত্তা ইস্যুতে বাফুফে কর্মকর্তারা আনফা কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। স্থানীয় দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ রক্ষা করা হচ্ছে।’

এদিকে গতকাল আনফা থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৭ সেপ্টেম্বর ঢাকায় বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে নেপাল জাতীয় ফুটবল দল। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে এ ম্যাচ খেলা হবে বলে উল্লেখ করা হয়েছে। বাছাইয়ে অক্টোবরে হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৯ অক্টোবর ঢাকায় এবং ১৪ অক্টোবর হংকংয়ের গিয়ে খেলবে লাল-সবুজরা। ৯ ও ১৪ অক্টোবর দুটি ম্যাচ খেলবে নেপালও।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১০

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১১

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১২

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৩

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৪

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৫

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৬

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১৭

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৮

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৯

টিভিতে আজকের যত খেলা

২০
X