কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ এএম
অনলাইন সংস্করণ

মিডিয়া সাম্রাজ্যের নিয়ন্ত্রণ বড় ছেলের হাতে তুলে দিলেন রুপার্ট মারডক

রুপার্ট মারডক। ছবি : সংগৃহীত
রুপার্ট মারডক। ছবি : সংগৃহীত

মিডিয়া সাম্রাজ্যের উত্তরাধিকার নিয়ে বছরের পর বছর ধরে চলা বিরোধের অবসান ঘটাতে একটি চুক্তিতে পৌঁছেছে রুপার্ট মারডকের পরিবার। সোমবার নিউজ কর্প কর্তৃক ঘোষিত এই চুক্তির মাধ্যমে বড় ছেলে ল্যাচলান মারডক ফক্স নিউজ, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য নিউইয়র্ক পোস্ট এবং দ্য টাইমসসহ মিডিয়া সম্পদের নিয়ন্ত্রণপ্রাপ্ত হবেন।

এই চুক্তি অনুযায়ী, ৯৪ বছর বয়সী মারডকের মৃত্যুর পরেও তার মিডিয়া সম্পত্তিগুলো তাদের রক্ষণশীল দৃষ্টিভঙ্গি ধরে রাখবে। চুক্তির অধীনে ল্যাচলান তার ভাইবোনদের তুলনায় বাবার রক্ষণশীল মতাদর্শের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ বলে বিবেচিত। তার দুই ছোট বোন গ্রেস ও ক্লো একটি নতুন পারিবারিক ট্রাস্টের সুবিধাভোগী হবেন। ফক্স করপোরেশন এবং নিউজ কর্পের নিয়ন্ত্রণকারী শেয়ার তারা পাবেন।

চুক্তিতে বলা হয়েছে, এই ট্রাস্ট ২০৫০ সাল পর্যন্ত কার্যকর থাকবে। ভোটাধিকার একমাত্র ল্যাচলানের হাতে থাকবে। ৫৪ বছর বয়সী ল্যাচলান ২০২৩ সাল থেকে নিউজ কর্পের চেয়ারম্যান এবং ফক্সের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।

ল্যাচলানের তিন বড় ভাইবোন জেমস, এলিজাবেথ ও প্রুডেন্স বর্তমান পারিবারিক ট্রাস্টে তাদের শেয়ার ছেড়ে দেবেন এবং ইকুইটি বিক্রির সমান অংশ পাবেন। চুক্তির শর্ত অনুযায়ী, এই তিন ভাইবোন একটি দীর্ঘমেয়াদি স্থবির চুক্তির অধীন থাকবেন। মার্কিন গণমাধ্যমের অনুমান অনুযায়ী, এই তিন ভাইবোনের জন্য প্রায় ৩.৩ বিলিয়ন ডলারের পেমেন্ট নির্ধারণ করা হয়েছে।

নিউজ কর্প এক বিবৃতিতে বলেছে, নিউজ কর্পের পরিচালনা পর্ষদ এই পদক্ষেপকে স্বাগত জানায় এবং বিশ্বাস করে যে কোম্পানির চেয়ারম্যান ল্যাচলান মারডকের নেতৃত্ব, দৃষ্টিভঙ্গি, ব্যবস্থাপনা কোম্পানির কৌশল ও সাফল্য পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সিরাকিউস ইউনিভার্সিটির হুইটম্যান স্কুল অব ম্যানেজমেন্টের সহযোগী অধ্যাপক লিন ভিনসেন্ট আলজাজিরাকে বলেন, কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে কৌশল নির্ধারণের জন্য রুপার্ট মারডক খ্যাতি অর্জন করেছেন। তিনি চেয়েছিলেন ল্যাচলান মারডক ফক্স কর্প ও নিউজ কর্পের নিয়ন্ত্রণ নিক। অবাক হওয়ার কিছু নেই, তাই ঘটতে যাচ্ছে। রুপার্ট মারডক তার ইচ্ছা পূরণে সব সময় সফল।

ভিনসেন্ট আরও বলেন, ল্যাচলান মারডকের দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ রুপার্ট মারডকের সঙ্গে খুবই সাদৃশ্যপূর্ণ। সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে ফক্স কর্প এবং নিউজ কর্পকে স্থিতিশীল রাখবে। তাই কিছু স্টেকহোল্ডারদের কাছে সিদ্ধান্তটি বাহবা পাচ্ছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

১০

বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ

১১

এমপি নজরুলের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

১২

শাকিরার পোশাক, মেসির জার্সিসহ নিলামে বিশ্বকাপের অমূল্য কিছু জিনিস

১৩

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

১৪

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

১৫

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

১৬

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

১৭

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

১৮

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

১৯

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

২০
X