বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫১ এএম
অনলাইন সংস্করণ

ফুলের মালায় ফেঁসে গেলেন মালায়ালাম অভিনেত্রী

নব্যা নায়ার । ছবি : সংগৃহীত
নব্যা নায়ার । ছবি : সংগৃহীত

জুঁই ফুলের মালা হয়ে গেল বিপদের কারণ! মেলবোর্ন আন্তর্জাতিক বিমানবন্দরে বিপাকে পড়লেন মালায়ালাম অভিনেত্রী নব্যা নায়ার। হাতে থাকা সেই নিরীহ ফুলের মালার দাম শেষমেশ চুকাতে হলো মোটা অঙ্কের জরিমানা দিয়ে। আর সেই জরিমানার পরিমাণ প্রায় ১ লাখ ১৪ হাজার রুপি। তবে চমকপ্রদ এ অভিজ্ঞতাকেই জীবনের বড় শিক্ষা বলে মানছেন নব্যা।

গত ৫ সেপ্টেম্বর নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে জুঁইয়ের মালা মাথায় গুঁজে একটি ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী এবং মালায়ালম ভাষায় একটি ব্যঙ্গাত্মক ক্যাপশনও যোগ করেছিলেন। তাতে লেখা ছিল, ‘জরিমানা দেওয়ার ঠিক আগের নাটক!’ পরে অবশ্য ক্যাপশনটি মুছে দেন নব্য।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি মালয়ালি অ্যাসোসিয়েশন অব ভিক্টোরিয়া আয়োজিত ওনাম উদযাপনে যোগ দিতে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন নব্য। সেখানেই নিজের সঙ্গে ঘটা ঘটনার কথা শেয়ার করেছেন নব্য।

জানা গেছে, কোচি ছাড়ার আগে অভিনেত্রীর বাবা তার জন্য জুঁই ফুলের মালা কিনেছিলেন। কোচি থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে একটি মালা নায়িকা চুলের খোঁপায় বেঁধেছিলেন, অন্যটি ব্যাগে রাখা ছিল।

নব্যার ক্যারি অন (সঙ্গে রাখা) ব্যাগে প্রায় ১৫ সেন্টিমিটার লম্বা জুঁইয়ের মালা ছিল। এর জন্যই মেলবোর্ন বিমানবন্দরে তাকে থামানো হয় এবং তাকে জরিমানা করা হয়। বিমানবন্দরে অভিবাসন অফিসাররা তাকে ২৮ দিনের মধ্যে জরিমানা পরিশোধ করার নির্দেশ দিয়েছেন।

যদিও নায়ার স্বীকার করেছেন যে, এ কাজটি সে দেশের আইন পরিপন্থি, তবে এটিকে তিনি অজান্তে করা ভুল বলে ব্যাখ্যা করেছেন।

অস্ট্রেলিয়ার কৃষি, মৎস্য ও বন বিভাগের মতে, আন্তর্জাতিক ভ্রমণকারীরা কেবল তখনই তাজা কাটা ফুল এবং পাতা আনতে পারবেন যদি তারা আগমনের সময় সেই সংক্রান্ত সব তথ্য লিখিত জমা দেন। এরপর জৈব সুরক্ষা কর্মকর্তাদের দ্বারা কীটপতঙ্গ এবং রোগের জন্য পরীক্ষা করা হয় সেসব ফুল ও পাতা।

আগত যাত্রী যদি কার্ডে উদ্ভিজ উপাদান আগে থেকে ঘোষণা করতে ব্যর্থ হন তাহলে তাকে ৬,৬০০ অস্ট্রেলীয় ডলার পর্যন্ত জরিমানা করা হবে, সম্ভাব্য ফৌজদারি মামলাও দায়ের হতে পারে বা এমনকি সেই বিদেশির ভিসা পর্যন্ত বাতিলও হতে পারে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X