স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বাবাকে নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য দিলেন নাসুমের বোন

নাসুমের বাবা আক্কাস আলী। ‍ছবি : সংগৃহীত
নাসুমের বাবা আক্কাস আলী। ‍ছবি : সংগৃহীত

জাতীয় দলের ক্রিকেটার স্পিনার নাসুম আহমেদের বাবা আক্কাস আলী অভাবের তাড়নায় সিকিউরিটি গার্ডের চাকরি করছেন এমন সংবাদ ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন নোটিজেনরা। এবার বাবাকে নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য জানালেন নাসুমের বোন সাবিনা আক্তার শাম্মী। তিনি দাবি করেন, নাসুমকে খারাপভাবে উপস্থাপন করার জন্যই এমন করছে তার বাবা আক্কাস আলী।

দেশের জনপ্রিয় এক সাংবাদিকের সঙ্গে নাসুম ইস্যুতে কথা বলেন শাম্মী। সেখানে জানান, মা মারা যাওয়ার পর নাসুম ও তার স্ত্রীই পাশে ছিলেন তার। নাসুমের বোন দাবি করেন, মা মারা যাওয়ার পর বিয়ের জন্য পাগল হয়ে যায় তার বাবা।

শাম্মী বলেন, ‘আমার ভাইয়া (নাসুম) আমাদের জন্য অনেক কষ্ট করে। মা মারা যাওয়ার পর আমার ভাইয়া মা মারা যাওয়ার কষ্টটাও আমাদের বুঝতে দেয়নি। বাবাই আমাদের ছেড়ে চলে গেছে। আমার মা মারা যাওয়ার কয়েক মাস পরে উনি বিয়ের জন্য পাগল হয়ে যায় এবং বিয়ের জন্য ঝগড়া করেই উনি চলে যান আমাদের থেকে। আমার ভাইয়া-ভাবিকে খারাপ বানানোর জন্য পরিকল্পনা করে এমনটা করা হচ্ছে।’

নাসুমের বোন দাবি করেন, তার বাবা চাননি তিনি লেখাপড়া করুক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার বাবার জন্য আমি লেখাপড়া ছেড়ে দিয়েছি। আমি যখন স্কুলে যেতাম তখন ওনি গাড়ি আটকে দিতেন এবং অনেক কিছু করাতেন।’

সেই সাক্ষাৎকারে শাম্মী আরও বলেন, ‘উনি যে বিয়ে করছেন, কাকে করছেন, কীভাবে করছেন এটাও আমরা জানি না। উনি যে বিয়ে করছে আমরা জেনেছি ১ বছর আগে। তার আগে, আমরা জানতাম না। নাসুম এবং ভাবি দুইজনই চেয়েছে বাবাকে ফিরিয়ে আনার জন্য। কিন্ত উনি আসতে চান না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

১০

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

১১

আত্মসমর্পণ করলেন আমির হামজা

১২

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

১৩

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

১৪

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

১৫

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

১৬

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

১৭

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

১৮

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১৯

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

২০
X