স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো

মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো

এল ক্ল্যাসিকো মানেই ফুটবলের শিহরণ জাগানো লড়াই। কিন্তু গত মৌসুমের এল ক্ল্যাসিকোর লড়াই ছিল একপক্ষীয়। সবগুলোতে আধিপত্য নিয়ে জিতেছিল বার্সেলোনা। এবার তেমন হওয়ার সম্ভাবনা কম। কারণ, লা লিগায় এবার রিয়াল মাদ্রিদ দাপট দেখাচ্ছে। আজ রোববার বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার এল ক্ল্যাসিকো একপক্ষীয় হবে না বলেই অনুমান। মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো ঘিরে তাই এত উত্তেজনা।

শেষ ছয় এল ক্ল্যাসিকোর পাঁচটিতেই জিতেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ শেষবার এল ক্ল্যাসিকো জিতেছিল ২০২৪ সালের এপ্রিলে। লা লিগার সেই ম্যাচের ফল ছিল ৩-২। এরপর যে পাঁচটি এল ক্ল্যাসিকো হয়েছে তার প্রতিটিতে জিতেছে বার্সেলোনা। এবার কী হবে? মৌসুমের প্রথম ক্ল্যাসিকোর দুই দিন আগে বার্সেলোনা জেনেছে ফরোয়ার্ড রাফিনহাকে ‘পাবে না’ তারা। হ্যামস্ট্রিংয়ের চোটে বার্সেলোনার সবশেষ পাঁচ ম্যাচে তিনি খেলতে পারেননি। গত বুধবার তিনি দলের সঙ্গে অনুশীলনে ফেরেন। কিন্তু বৃহস্পতিবার অনুশীলনে অসুস্থ বোধ করেন । শুক্রবার তিনি অনুশীলন করেননি। সংবাদ মাধ্যমের খবর, আজ তাকে পাওয়া যাবে না। বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিকের জন্য আর চিন্তার খবর হলো, চোটের কারণে খেলতে পারছেন না হোয়ান গার্সিয়া, রবার্ট লেভানডোভস্কি, গাভি ও দানি ওলমোর মতো খেলোয়াড়রা। ডিফেন্ডার জুলস কুন্দেও আজ না খেলতে পারেন। ফলে এত তারকার অনুপস্থিতির খামতি কাটিয়ে কি রিয়ালকে হারাতে পারবে বার্সেলোনা? তা ছাড়া ডাগআউটে আজ ফ্লিককে দেখা যাবে না। থাকবেন সহকারী কোচ মার্কো জরগেস। তিনি ক্ল্যাসিকো নিয়ে বলেন, ‘আমরা ম্যাচ ভালোভাবে পর্যালোচনা করেছি। হারলে তা থেকে আপনি শিখতে পারবেন। এখন আমাদের হাতে সমাধান আছে। খেলোয়াড়রা এখন বল হারায় না বললেই চলে।’ তিনি আরও বলেন, ‘আমরা সবসময় প্রতিপক্ষ নিয়ে কথা বলি। এভাবেই আমরা কাজ করি। খেলোয়াড়রা প্রস্তুত থাকবে, বিশেষ করে ভিনিসিয়ুস ও এমবাপ্পের জন্য।’ লা লিগায় ৯ রাউন্ড শেষে আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। আজ তাই এল ক্ল্যাসিকোতে ফাস্ট-সেকেন্ডের লড়াই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১০

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১২

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৩

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৪

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৫

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৬

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৭

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৮

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৯

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

২০
X