কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ড. কামরুজ্জামান মিলন আইপিসিসি মেথডোলজি রিপোর্টের প্রধান লেখক নির্বাচিত

ড. মোহাম্মদ কামরুজ্জামান মিলন। ছবি : সংগৃহীত
ড. মোহাম্মদ কামরুজ্জামান মিলন। ছবি : সংগৃহীত

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার প্যানেলের (আইপিসিসি) লিড অথর বা প্রধান লেখক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. মোহাম্মদ কামরুজ্জামান মিলন। তিনি ২০২৭ সালের আইপিসিসি মেথডোলজি রিপোর্ট প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আইপিসিসি মেথডোলজি রিপোর্টে কার্বন ডাইঅক্সাইড রিমুভাল (সিডিআর) এবং কার্বন ক্যাপচার, ইউটিলাইজেশন অ্যান্ড স্টোরেজ (সিসিইউএস) প্রযুক্তি কীভাবে দেশগুলোর গ্রিনহাউস গ্যাস হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে, তা নিয়ে বৈশ্বিক নির্দেশনা দেওয়া হবে।

ড. কামরুজ্জামান বর্তমানে বিআরআরআইয়ের ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্টহার্ভেস্ট টেকনোলজি ডিভিশনে কর্মরত। তার গবেষণার মূল ক্ষেত্র হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়ন, ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি উন্নয়ন এবং গ্রিনহাউস গ্যাস মডেলিং ও প্রশমন কৌশল।

এই লিড অথর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের বৈজ্ঞানিক সম্প্রদায়ের জন্য একটি বড় আন্তর্জাতিক স্বীকৃতি এসেছে। এটি প্রমাণ করে, বাংলাদেশের বিজ্ঞানীরা এখন বৈশ্বিক জলবায়ু নীতি ও কার্বন হিসাব পদ্ধতির মূল পর্যায়ে কাজ করছেন।

নির্বাচিত হওয়ার পর ড. কামরুজ্জামান বলেন, এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়; বাংলাদেশের কৃষি ও জলবায়ু গবেষণা সম্প্রদায়ের জন্য এটি একটি সম্মান। আমাদের বাস্তব চ্যালেঞ্জগুলো বৈশ্বিক নির্দেশিকায় তুলে ধরার সুযোগ এটি।

বাংলাদেশি বিজ্ঞানীদের আইপিসিসি-এ অবদানের ধারাবাহিকতা লক্ষ্যণীয়। এর আগে প্রফেসর সেলিমুল হক এবং ড. কাজী খলীকুজ্জমান আহমদ আইপিসিসির বিভিন্ন চক্রে লিড অথর ও কোঅর্ডিনেটিং লিড অথর হিসেবে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে প্রফেসর একেএম. সাইফুল ইসলাম আইপিসিসির ষষ্ঠ ও সপ্তম মূল্যায়ন চক্রে লিড অথর হিসেবে ভূমিকা পালন করছেন।

আইপিসিসি হলো জাতিসংঘের একটি বৈজ্ঞানিক সংস্থা, যা বৈজ্ঞানিক তথ্যের মাধ্যমে বিশ্বব্যাপী জলবায়ু নীতি নির্ধারণে সহায়তা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১০

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১১

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১২

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৬

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৭

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৮

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X