স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ০৯:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

নারী অ্যাশেজেও অস্ট্রেলিয়ার জয়

অ্যাশেজ ট্রফি হাতে অষ্ট্রেলিয়া নারী ক্রিকেট দল । ছবি : সংগৃহীত
অ্যাশেজ ট্রফি হাতে অষ্ট্রেলিয়া নারী ক্রিকেট দল । ছবি : সংগৃহীত

পুরুষদের অ্যাশেজে প্রথম টেস্ট জিতেছে অস্ট্রেলিয়া। তাদের মতো মহিলাদের অ্যাশেজ টেস্টেও ইংল্যান্ডকে ৮৯ রানে হারিয়েছে অজি মেয়েরা। অ্যাশলি গার্ডনার দ্বিতীয় ইনিংসে একাই নিয়েছেন ৮ উইকেট।

চতুর্থ দিনের শেষে ৫ উইকেটে ১১৬ রান ছিল ইংল্যান্ডের। জয়ের জন্য অস্ট্রেলিয়ার বেঁধে দেওয়া ২৬৮ রানের টার্গেট থেকে অনেক দূরেই গতকাল থেমে যান ইংলিশ মেয়েরা। গার্ডনারের ঘূর্ণির জবাব ছিল না তাদের কাছে। পঞ্চম দিন প্রথম সেশনেই শেষ হয়ে যায় খেলা। ফলে ৮৯ রানে জয় পেয়েছেন অ্যালিসা হিলিরা। অ্যাশেজে একমাত্র টেস্ট জিততে পঞ্চম দিন অস্ট্রেলিয়ার দরকার ছিল ৫ উইকেট। ইংল্যান্ডের দরকার ছিল ১৫২ রান। ৫ উইকেট ফেলতে শেষ দিনের প্রথম সেশনে মাত্র ২১ ওভার লাগে অস্ট্রেলিয়ার। গার্ডনার শেষ ৫টি উইকেটই নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে মোট ৮ উইকেট নিয়েছেন তিনি। প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। সব মিলিয়ে ইংল্যান্ডের ২০টি উইকেটের ১২টিই নিয়েছেন গার্ডনার। ম্যাচসেরাও হয়েছেন তিনি। গার্ডনার বলেছেন, ‘এমন কিছুর স্বপ্ন দেখিনি। তবে পাঁচ দিন খেলার পর এমন একটা ফল পাওয়া খুব গুরুত্বপূর্ণ। আমাদের ভাগ্য সহায় ছিল। জুটি গড়ে আমরা দারুণ বোলিং করেছি। তার মধ্যে আমি বিশেষভাবে ভাগ্যবান কারণ অনেকগুলো উইকেট পেয়েছি।’ ইংল্যান্ডের অধিনায়ক হিদার নাইট বলেন, ‘প্রথমেই বলব, দারুণ একটা টেস্ট। আমি মেয়েদের ৫ দিনের টেস্ট করার ব্যাপারে বেশি সোচ্চার ছিলাম। কেন ছিলাম এই টেস্ট তার প্রমাণ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব’

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

১০

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১১

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১২

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৩

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১৪

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৫

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৬

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৭

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৮

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৯

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X