ওমর ফারুক, চট্টগ্রাম থেকে
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৩, ১০:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ

ওয়ানডের আড়ালে টি-টোয়েন্টির প্রস্তুতি

ফাইল ছবি
ফাইল ছবি

সিরিজ হারের পর জানানো হয়েছিল, দলের কোনো অনুশীলন ও মিডিয়া অ্যাক্টিভিটি থাকবে না। তবে গতকাল সকালেই টি-টোয়েন্টি দলের একটি অংশকে নিয়ে চট্টগ্রামের সাগরিকায় হাজির প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, সঙ্গে সহকারী কোচ নিক পোথাস। ওয়ানডে সিরিজের ভুল টি-টোয়েন্টিতে করতে না চাওয়ার তাগিদ থেকেই আগাম এ প্রস্তুতি। অবশ্য দ্বিতীয় ওয়ানডের আগ থেকেই এ প্রস্তুতি শুরু হয়ে গেছে। সুতরাং গতকালই প্রথম ছিল, এমনও নয়।

গতকাল সাগরিকায় অনুশীলন শুরুর আগে দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও আব্দুর রাজ্জাকের সঙ্গে কথা বলেন হাথুরু। এরপর রনি তালুকদারকে ডেকে আলাদা করে কথা বলেন এ লঙ্কান কোচ। ওয়ানডে সিরিজের ফাঁকেই টি-টোয়েন্টির প্রস্তুতি শুরু করেছেন তারা। যদিও দ্বিতীয় ওয়ানডের অনুশীলনের দিনও দেখা মিলেছে তা।

ঢাকা থেকে এসে ওয়ানডে দলের সঙ্গে যোগ দেন রনি তালুকদার, নাসুম আহমেদ, শামীম পাটোয়ারী ও রিশাদ হোসেন। চারজনই ছিলেন সংক্ষিপ্ত সংস্করণের দলে; তবে প্রস্তুতি এগিয়ে নিতেই চট্টগ্রামে যোগ দেন তারা। সে অনুযায়ী শুক্রবার তাদের নিয়ে কাজ করেছেন হাথুরুসিংহে ও পোথাস। প্রথম দিনের অনুশীলনে নেটে সবচেয়ে বেশি মনোযোগী ছিলেন দুই স্পিনার নাসুম ও রিশাদ। দুই পাশের নেটে ভাগ হয়ে কখনো নাজমুল হোসেন শান্ত, কখনোবা সাকিব আল হাসান কিংবা তাওহিদ হৃদয়কে বোলিং করেছেন এ দুজন।

তামিম ইকবাল কাণ্ডে শেষ দুই ওয়ানডের দলে ডাক পাওয়া রনিকে নেটে ব্যাটিং করতে দেখা যায়নি। তবে গতকাল প্রায় ১০ মিনিটের মতো নেটে ব্যাটিং করতে দেখা গিয়েছিল ডানহাতি এ ওপেনারকে। গতকাল সেটা ভালোভাবে পুষিয়ে নিয়েছেন তিনি। নেট সেশনের এক পর্যায়ে রনির ফুটওয়ার্ক নিয়ে ঠিক সন্তুষ্ট মনে হচ্ছিল না সহকারী কোচ নিক পোথাসকে। কাছে ডেকে সামনের পা ঠিক পজিশনে রেখে শট খেলার কৌশল দেখিয়ে পোথাস বলেন, ‘এমনটা করতে পারলে রশিদ হোক বা মুজিব, খেলা সহজ হবে।’ অর্থাৎ রশিদ-মুজিব যে কতটা চিন্তার কারণ, সেটা দলের অনুশীলনই বলে দেয়। আর ওয়ানডের চেয়ে

টি-টোয়েন্টিতে বেশি ভয়ংকর হতে পারেন তারা। অতীত পরিসংখ্যান, পারফরম্যান্স কিংবা অভিজ্ঞতাই বলে দেবে সে কথা। সে কারণেই হয়তো রনি তালুকদারকে রশিদদের সামলানোর তালিম দিয়েছেন পোথাস।

দ্বিতীয় ম্যাচে হারের পর সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, আফগান বোলারদের চ্যালেঞ্জ উতরানোর পথটা জানা আছে তাদের, ‘আফগানিস্তানের বোলিংয়ের বিপক্ষে ভালো করতে হলে দলগতভাবে ভালো খেলতে হবে। এক-দুজন কখনো একটা দলকে জেতাতে পারে না। দশ-বিশ ম্যাচ পর হয়তো অলৌকিকভাবে একটা ম্যাচ জেতাতে পারে; কিন্তু সব মিলিয়ে দলগতভাবে খেলতে হবে। ব্যাটসম্যান যারা আছে, দায়িত্ব নিতে হবে। বড় স্কোর করতে হবে। আমরা ওই জিনিসটা নিয়েই চেষ্টা করছি যে, কীভাবে ভালো খেলব।’ প্রথম দুই ওয়ানডেতে ব্যর্থ হলেও শেষ ম্যাচ ও টি-টোয়েন্টি সিরিজে কতটা উতরে যাবেন তারা, সেটাই দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১০

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১১

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১২

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৩

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৪

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৫

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৬

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৭

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৮

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৯

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

২০
X