সিলেট ব্যুরো
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০২:৫১ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৮:৪৩ এএম
প্রিন্ট সংস্করণ

সিলেটের সীমান্তে খাসিয়ার গুলিতে ২ বাংলাদেশি নিহত

সিলেটের সীমান্তে খাসিয়ার গুলিতে ২ বাংলাদেশি নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে লাকড়ি আনতে গিয়ে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। গতকাল রোববার বিকেলে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ সীমান্তের নাজিরেরগাঁও (১২৫২ নং পিলার) এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ গ্রামের মৃত ফজর আলীর ছেলে আলী হোসেন (৩২) ও মৃত সুন্দর আলীর ছেলে কাওসার আহমদ (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ওই যুবকরা সীমান্ত পেরিয়ে প্রায়ই ভারতে যাতায়াত করেন এবং বিভিন্ন মালপত্র নিয়ে আসেন। গতকাল সকালেও তারা ভারতে গিয়েছিলেন লাকড়ি আনতে। বিকেল ৩টার দিকে খবর আসে, খাসিয়ার গুলিতে মারা গেছেন আলী হুসেন ও কাউছার আহমদ। একটু পর গুরুতর আহত অবস্থায় ফিরে আসেন নবী হুসেন।

উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) ২নং ওয়ার্ডের সদস্য ফখরুল মিয়া বলেন, দুই যুবকের লাশ নাজিরেরগাঁও কারবালারটুক সীমান্ত এলাকায় পড়ে থাকতে দেখিছি। এ ঘটনা নিয়ে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক করেছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর বলেন, ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহত হয়েছেন। বিজিবির সঙ্গে কথা হয়েছে। তারা লাশ দেশে আনতে কাজ করছে। লাশ দেশে আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ৪৮ বিজিবির কালাইরাগ বিজিবি সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে বিজিবি সদস্যরা যাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

১০

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

১১

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

১২

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

১৩

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

১৪

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

১৫

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

১৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

১৭

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

১৮

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

১৯

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

২০
X