কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ০৩:০৩ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৮:০৪ এএম
প্রিন্ট সংস্করণ
যুব ও ক্রীড়া উপদেষ্টা

পাকিস্তানের পক্ষ থেকে ঐতিহাসিক ঘটনার সত্যতা স্বীকার কাম্য

পাকিস্তানের পক্ষ থেকে ঐতিহাসিক ঘটনার সত্যতা স্বীকার কাম্য

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ। এ সময় উপদেষ্টা বলেন, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে আর্থসামাজিক যে কোনো সম্পর্ককে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সামাজিক এবং দেশীয় প্রেক্ষাপট বিবেচনায় ইসলামাবাদের পক্ষ থেকে ঐতিহাসিক ঘটনাগুলোর সত্যতা স্বীকার কাম্য।

সোমবার সচিবালয়ে এ বৈঠক হয়। এ সময় দুই দেশের মধ্যে শিক্ষা, সাংস্কৃতিক, আইডিয়া বিনিময়, সম্পর্ক উন্নয়ন, সরাসরি ফ্লাইট চালু, বাণিজ্য সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে উপদেষ্টা রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, দুদেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে যোগাযোগ পুনরুজ্জীবিত করা একান্ত প্রয়োজন। এ ছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি বহুপক্ষীয় প্ল্যাটফর্মে সহযোগিতা জোরদারের জন্য তিনি আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থে দুই দেশের একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করে বলেন, আমরা সঠিক পথে এগোব এবং কাজ করব। ব্যবসা-বাণিজ্যের মতো ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা, যোগাযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্বের সঙ্গে কাজ করবে তার সরকার।

পরে উপদেষ্টার সঙ্গে সচিবালয়ে তার অফিস কক্ষে কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল লুইস জি. ফ্রানসেসচির নেতৃত্বে প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

বিয়ন্সে-রিয়ানার যুগলবন্দিতে কাঁপল নিউইয়র্ক

বন্যায় আটকে পড়া বন্ধুর খোঁজে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

আসামির মোবাইল গায়েবের অভিযোগ ওসির বিরুদ্ধে

স্পেনের দাবানলে নিহত ১৩ জনের মধ্যে ১২ জনই বিদেশি

আজকের স্বর্ণের বাজারদর

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

সামরিক স্থাপনার পাশের পরীক্ষা কেন্দ্র সরিয়ে নিচ্ছে ইরান

জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের দুর্ভোগের জন্য কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের দুঃখপ্রকাশ

রাজশাহীর চৌরঙ্গী জামে মসজিদের নির্মাণকাজ বন্ধের দাবি

১০

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২

১১

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

১২

এবার ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে বড় হামলার হুমকি ট্রাম্পের

১৩

জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

১৪

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

১৫

পুকুর-ঘের ভেসে কোটি টাকার ক্ষতি, দিশাহারা চাষিরা

১৬

কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

১৭

‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 

১৮

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আটক ২

১৯

খানাখন্দে ভরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

২০
X