টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ০৩:৩৮ এএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৮:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন উপদেষ্টা

টাঙ্গাইল
প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন উপদেষ্টা

টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গি‌য়ে শিশু শিক্ষার্থী‌দের ক্লাস নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার। এ সময় তিনি ক্লাসের শিক্ষার্থী‌দের বিভিন্ন প্রশ্ন করেন। গতকাল বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল শহরের সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গি‌য়ে তিনি ক্লাস নেন।

বিদ্যালয় পরিদর্শন শেষে উপদেষ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থী কমে যাওয়ার কারণ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। উপদেষ্টা বলেন, কভিডের সময় আমাদের অনেক স্কুল বন্ধ ছিল। পাশাপাশি কিছু কিছু অন্য ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান চালু ছিল। ফলে এটা একটা কারণ ছিল। আমরা ঝরে পড়ার আরেকটি কারণ দেখেছি যে, অনেক জায়গা আছে যেখানে মা-বাবারা চাকরি করে বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া-আসার যে সময়টা প্রাইমারি স্কুলের সঙ্গে তাদের সময় মেলে না। ফলে তারা অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে দিয়ে দেন, যেখানে বাচ্চাদের রাখার সুযোগ রয়েছে। এর বাইরে আরও কিছু সমস্যা রয়েছে। আমাদের কিছু স্কুল ভালো চলে না। আরেকটি বিষয় হচ্ছে, অনেক প্রাইভেট স্কুল আছে যেগুলো বাড়ি বাড়ি গিয়ে ছাত্র সংগ্রহ করে। বাচ্চাদের ঝরে পড়ার বিষয়টি আমরা জানি। কীভাবে তা রোধ করা যায়, সে বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি।

উপদেষ্টা আরও বলেন, এখনো আমাদের নদীভাঙন কবলিত শিশুদের ক্ষেত্রে আলাদা কোনো প্রকল্প নেই। নদীভাঙনে যেসব অঞ্চল পড়েছে, সেসব এলাকার শিশুদের পরিসংখ্যান করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেবো। ভাঙন কবলিত এলাকার শিশুরা যাতে ঝরে না পড়ে, সে লক্ষ্যে কাজ করা হবে। স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতির বিকল্প সমাধান হতে পারে। সেজন্য প্রস্তাব দিতে এবং সে অনুযায়ী কী ব্যবস্থা নিতে পারি, তা দেখা হবে।

এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তসলিমা জাহানসহ জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা চালু

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

গাজার যুদ্ধের আরেক শিকার অপরিণত নবজাতকেরা

১০

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

১১

রাষ্ট্রের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার মধ্যে ভারসাম্যের আহ্বান আনসারের

১২

মেসিহীন মায়ামির জয়, অভিষেকেই নজর কাড়লেন কাসেমিরো

১৩

অসম্পূর্ণ কাজ শতভাগ দেখিয়ে চূড়ান্ত বিল উত্তোলন

১৪

চীনে আঘাত হেনেছে টাইফুন ‘নৌল’

১৫

সুবিধা চেয়ে আদালতে পলক / আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম

১৬

যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সহায়তা করলে যুক্তরাজ্যেও হামলার হুমকি ইরানের

১৭

এক গ্রাম থেকেই ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

১৮

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাঙ্গু নদীতে ভেসে উঠল নিখোঁজ পর্যটকের মরদেহ

২০
X