বগুড়া ব্যুরো ও ধুপচাঁচিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ০৮:৪৯ এএম
আপডেট : ০৭ জুন ২০২৩, ১০:০৭ এএম
প্রিন্ট সংস্করণ

পৌর নির্বাচনে স্বামীর প্রতিদ্বন্দ্বী সাবেক স্ত্রী

ধুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার ও তার সাবেক স্ত্রী আউলিয়া খন্দকার। ছবি : সংগৃহীত
ধুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার ও তার সাবেক স্ত্রী আউলিয়া খন্দকার। ছবি : সংগৃহীত

বগুড়ার ধুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার নির্বাচনে স্বামীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন সাবেক স্ত্রী। স্থানীয় পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার ও তার সাবেক স্ত্রী আউলিয়া খন্দকার ভোটের লড়াইয়ে নামায় কৌতূহল সৃষ্টি হয়েছে ভোটারদের মধ্যে। নির্বাচনে জলিল খন্দকার জগ এবং আউলিয়া খন্দকার ইস্ত্রি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট ২১ জুন।

স্থানীয়রা জানান, জলিল ও আউলিয়া ২২ বছর সংসারের পর দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানেন ২০১৯ সালে। তাদের দুই সন্তান ঢাকায় লেখাপড়া করে। বিচ্ছেদের পর থেকে পৌরসভার লাফাপাড়া মহল্লায় একটি আশ্রম গড়ে তুলে মায়ের সঙ্গে থাকেন আউলিয়া। অন্যদিকে, আবারও বিয়ে করে সংসার করছেন আব্দুল জলিল। রাজনীতির পাশাপাশি তিনি চাতাল ব্যবসার সঙ্গেও জড়িত।

ভোটের মাঠে নামা প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী আউলিয়া বলেন, সন্তানরা বড়, তাই সংসার কিংবা বিচ্ছেদ নিয়ে কথা বলব না। ১৯৮১ সালে টেবিল প্রতীকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন আমার বাবা প্রয়াত শেখ আফতাব উদ্দিন। রাজনৈতিক পরিবারের বলেই নির্বাচন করছি।

এদিকে, আব্দুল জলিল জানান, সাবেক স্ত্রী চাইলেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, এটি তার গণতান্ত্রিক অধিকার। তবে এ কারণে আমার ভোটারদের ওপর কোনো প্রভাব পড়বে না।

ধুপচাঁচিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্র জানা যায়, নির্বাচনে মেয়র পদে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র আমিরুল ইসলাম বকুল, জাতীয় পার্টি মনোনীত এসএম সাহিদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা কামরুল ইসলাম। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হলেন সাবেক পৌর মেয়র আব্দুল জলিল খন্দকার, তালোড়া পৌর বিএনপির সাবেক সভাপতি আবু হোসেন সরকার আবুল ও আউলিয়া খন্দকার।

রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, নির্বাচনে মেয়র পদে ছয়জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৯ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১৬ হাজার ৭৬ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১০

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১১

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১২

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৩

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৪

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৫

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৬

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৭

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৮

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৯

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

২০
X