জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০৯:০৮ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

‘ভিডিও বেশি শব্দ দিয়ে শোনেন, ওষুধ কেনার টাকা দিয়েছি’

জামালপুরে পৌর নির্বাচনে ভোটারকে টাকা দিচ্ছেন এক মেয়র প্রার্থী। ছবি : সংগৃহীত
জামালপুরে পৌর নির্বাচনে ভোটারকে টাকা দিচ্ছেন এক মেয়র প্রার্থী। ছবি : সংগৃহীত

জামালপুরে পৌরসভা নির্বাচনে এক মেয়র প্রার্থীর বিরুদ্ধে ভোটারকে প্রকাশ্যে টাকা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী ইসমাইল তালুকদার বাবুল ভোট চেয়ে একজনকে লিফলেট দিচ্ছেন। এক পর্যায়ে বাম পকেট থেকে টাকা বের করে ভোটারের হাতে তুলে দেন তিনি।

৩৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, টাকা দেওয়ার পরপরই তিনি ভোটারের কাছ থেকে বিদায় নিচ্ছেন। দুপুরে পৌরসভার ৪নং ওয়ার্ডের কাগমারি পাড়ায় টাকা দেওয়ার ভিডিওটা ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসমাইল তালুকদার বাবুল মোবাইল ফোন মার্কায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ বিষয়ে জানতে চাইলে বকশীগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী বকশীগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইসমাইল তালুকদার বাবুল টাকা দেওয়ার কথা স্বীকার করে বলেন, একজন রোগীকে ইনহেলার কেনার জন্য অর্থ দিয়েছি।

ভোটারকে প্রকাশ্যে টাকা দিতে পারেন কিনা জিজ্ঞেস করলে তিনি বলেন, ভিডিও বেশি শব্দ দিয়ে শোনেন। একজন শ্বাসকষ্টের রোগীকে ওষুধের জন্য টাকা দিয়েছি।

ভোটারদের মাঝে টাকা বিতরণের বিষয়ে জানতে চাইলে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শানিয়াজ্জামান তালুকদার কালবেলাকে জানান, ভিডিওটা তিনি দেখেননি। এ ঘটনায় আচরণবিধি ভঙ্গের কোনো কিছু পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আগামী ৯ মার্চ বকশীগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নয়টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনী এলাকায় মোট ৩৫ হাজার ৫১৮ জন ভোটার রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১০

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১১

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৩

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৪

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৫

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৬

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৭

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৮

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৯

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

২০
X