কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০২:১৭ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৩:১৫ পিএম
প্রিন্ট সংস্করণ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিদেশি ৮ সামরিক কর্মকর্তার শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিদেশি ৮ সামরিক কর্মকর্তার শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আট দেশের সামরিক কর্মকর্তারা। গতকাল বুধবার সকালে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনে অংশ নেন অস্ট্রেলিয়ার ডিফেন্স অ্যাটাশে লেফটেন্যান্ট কর্নেল জন ডেম্পসি, চায়নার ডিফেন্স অ্যাটাশে সিনিয়র কর্নেল দু জিংশিং এবং সহকারী ডিফেন্স অ্যাটাশে কর্নেল কিউ হাইমো, ভারতের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার মানমিত সিং সাবরওয়াল ও সহকারী ডিফেন্স অ্যাডভাইজার স্কোয়াড্রন লিডার আভুতোষ শর্মা, নেপালের মিলিটারি অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল রোশান শামসের রানা, রাশিয়ার মিলিটারি এয়ার অ্যান্ড নেভাল অ্যাটাশে কর্নেল সার্গেই ভিক্টরভিচ নেদেনভ, যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সিনিয়র ডিফেন্স অফিসিয়াল এবং ডিফেন্স অ্যাটাশে লেফটেন্যান্ট কর্নেল নিকোলাস এনজি।

শ্রদ্ধা নিবেদন শেষে ডিজিএফআই মহাপরিচালক বলেন, বাংলাদেশের অভ্যুদয়, স্বাধীনতা সংগ্রাম এবং সর্বোপরি বঙ্গবন্ধুর যে অবদান—সারা বিশ্বের কাছে একটি দৃষ্টান্ত। জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশ দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। সেটার প্রতি সারা বিশ্বের যে অসম্ভব শ্রদ্ধা এবং সম্মানবোধ রয়েছে, তার বহিঃপ্রকাশ করার জন্য তারা এখানে এসেছেন। তাদের সম্মানের স্থানটি আমাদের অবগত করেছেন। এখানে এসে তারা খুবই শ্রদ্ধার সঙ্গে বঙ্গবন্ধু এবং বাংলাদেশকে নিয়ে কথা বলেছেন।

শ্রদ্ধা নিবেদনের আগে ডিজিএফআই প্রধানের নেতৃত্বে বিদেশি সামরিক কর্মকর্তারা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এ সময় তারা ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে যে হত্যা

করা হয়েছিল, তার ক্ষতচিহ্ন এবং বিভিন্ন চিত্র প্রদর্শনী মনোযোগের সঙ্গে পরিদর্শন করেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১০

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১১

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১২

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৩

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৪

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৫

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৬

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৮

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৯

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

২০
X