মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৭ এএম
আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০২:১৫ পিএম
প্রিন্ট সংস্করণ

রংপুরে হিজবুত তাওহীদ কর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত ১৫

রংপুরে হিজবুত তাওহীদ কর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত ১৫

রংপুরের পীরগাছায় হিজবুত তাওহীদের কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়।

গতকাল সোমবার সকালে পারুল ইউনিয়নের নাগদাহ সিদাম এলাকায় এ ঘটনা ঘটে। পরে রংপুর থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার ও দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার জিল্লাল হোসেন, তসলিম উদ্দিন, মুসলিম উদ্দিন, আব্দুল কুদ্দুস শামীম, কালা মিয়া ও লাল চান মিয়া দীর্ঘদিন ধরে হিজবুত তাওহীদের সঙ্গে সম্পৃক্ত। সংগঠনের কর্মীরা আজ বড় সমাবেশ আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। এরই মধ্যে সোমবার সকালে শামীমের বাড়িতে ৩০ থেকে ৩৫ জন বহিরাগত বৈঠক করছিল।

বিষয়টি জানতে পেরে এলাকাবাসী সেখানে গিয়ে বাধা দেয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হলে অনেকে আহত হন। এ সময় উত্তেজিত জনতা সংগঠনের সদস্যদের চারটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং তিনটিতে বাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন ঘটনাস্থলে পৌঁছান। পরে রংপুর থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স এনে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১০

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১১

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১২

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১৩

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১৪

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১৫

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১৬

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১৭

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৮

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৯

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

২০
X