‎ ‎জবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০২:৩১ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের বিরুদ্ধে পেশিশক্তি প্রদর্শনের অভিযোগ ছাত্রশক্তি সমর্থিত প্যানেলের ‎ ‎

সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন প্যানেলটির ভিপি প্রার্থী কিশোয়ার আনজুম সাম্য। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন প্যানেলটির ভিপি প্রার্থী কিশোয়ার আনজুম সাম্য। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে ছাত্রদলের বিরুদ্ধে পেশিশক্তি প্রদর্শনের অভিযোগ তুলেছে ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন প্যানেলটির ভিপি প্রার্থী কিশোয়ার আনজুম সাম্য।

‎সংবাদ সম্মেলনে কিশোয়ার সাম্য বলেন, ছাত্রদল নির্বাচনে প্রকাশ্যে মাসল পাওয়ার দেখাচ্ছে। সমাজকর্ম বিভাগের ১০২ নম্বর কক্ষে আমাদের পোলিং এজেন্টকে প্রবেশে বাধা দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের পোলিং এজেন্টরা নগ্নভাবে আচরণবিধি লঙ্ঘন করছে। ভোটারদের হাতে তাবিজ সরবরাহ করা হচ্ছে। অথচ ভোটের দিনে এভাবে স্লিপ বা তাবিজ দেওয়া কোনোভাবেই আচরণবিধির মধ্যে পড়ে না।

‎নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সাম্য বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। শিক্ষকদের একটি অংশ ছাত্রদলের পক্ষে এবং আরেকটি অংশ জামায়াতের পক্ষে কাজ করছে। ভোটারদের হাতে দেওয়া কালি কিছু সময় পর উঠে যাচ্ছে, যা ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন সৃষ্টি করছে।

‎এ সময় জিএস পদপ্রার্থী ফয়সল মুরাদ বলেন, নির্বাচনে অনিয়ম হচ্ছে। আমাদের অভিযোগ পোলিং এজেন্টরা নিজ নিজ বুথ থেকে ভোটার স্লিপ বিতরণ করছে। নির্বাচন চলাকালে যদি নিয়ম পরিবর্তন করা হয়, তাহলে কি নিয়ম প্রতি মিনিটে মিনিটে বদলাবে? যদি এটি সত্যিই অনুমোদিত হতো, তাহলে আমরাও স্লিপ বিতরণ করতাম। তাহলে আমাদের কেন তা করতে দেওয়া হয়নি? এর অর্থ হলো তারা আগেই স্লিপ প্রস্তুত করে এনেছে।

‎তিনি আরও বলেন, প্রশাসন ও নির্বাচন কমিশনের ভেতরে দুটি সক্রিয় বলয় রয়েছে। একটি বলয় ছাত্রদল সমর্থিত প্যানেলকে ধারাবাহিকভাবে সুবিধা দিচ্ছে, আরেকটি বলয় ছাত্রশিবির সমর্থিত প্যানেলকে সুবিধা দিচ্ছে। এসব বলয়ের কারণেই নির্বাচন বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই; কিন্তু নির্বাচন কমিশন আমাদের বারবার হতাশ করেছে। ‎ ‎উল্লেখ্য, আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১০

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১১

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১২

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৩

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১৫

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৬

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৭

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৮

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১৯

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

২০
X