স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠছেন বিশ্বকাপজয়ী মার্টিন

ডেমিয়েন মার্টিন। ছবি : সংগৃহীত
ডেমিয়েন মার্টিন। ছবি : সংগৃহীত

মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়ে গত ২৬ ডিসেম্বর গোল্ড কোস্টের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার ডেমিয়েন মার্টিন। হাসপাতালে ভর্তি হওয়ার পর মার্টিন কোমায় চলে যান। তবে অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠছেন তিনি। কোমা থেকে সুস্থ হয়ে উঠে পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলতে পারছেন ৫৪ বছর বয়সী মার্টিন।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে মার্টিনের শারীরিক অবস্থা উন্নতি হয়েছে। খুব তাড়াতাড়ি আইসিইউ থেকে ওয়ার্ডে নেওয়া হবে তাকে।

চিকিৎসকদের সুরে কথা বলেছেন মার্টিনের একসময়ের সতীর্থ এডাম গিলক্রিস্ট। পরিবারের পক্ষ থেকে গিলক্রিস্ট বলেন, ‘গত ৪৮ ঘণ্টায় মার্টিনের শারীরিক পরিস্থিতির অবিশ্বাস্য পরিবর্তন ঘটেছে। সে এখন কথা বলতে এবং চিকিৎসায় সাড়া দিতে পারছে। কোমা থেকে ফেরার পর দারুণভাবে সাড়া দিয়েছে। তার পরিবারের কাছে এটা অলৌকিক মনে হচ্ছে।’

গিলক্রিস্ট আরও বলেন, ‘এটা খুবই ইতিবাচক যে, চিকিৎসকরা তাকে আইসিইউ থেকে হাসপাতালের অন্য জায়গায় নিয়ে যেতে আশাবাদী। তার মানসিক অবস্থা ভালো আছে এবং সবার সমর্থন পেয়ে অভিভূত। এখনো কিছু চিকিৎসা এবং পর্যবেক্ষণ বাকি আছে, তবে এটা ইতিবাচক দেখাচ্ছে।’

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মার্টিনের স্ত্রী আমান্ডা বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে যে ভালোবাসা, সহমর্মিতা ও সমর্থন তারা পেয়েছেন, তা তার স্বামীর সুস্থ হয়ে ওঠায় বড় ভূমিকা রেখেছে।’

১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৬৭ টেস্ট, ২০৮টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মার্টিন। টেস্টে ১৩টি সেঞ্চুরি ও ২৩টি হাফ-সেঞ্চুরিতে ৪৪০৬ রান, ওয়ানডেতে ৫টি সেঞ্চুরি ও ৩৭টি হাফ-সেঞ্চুরিতে ৫৩৪৬ ও টি-টোয়েন্টিতে ১২০ রান করেন তিনি।

১৯৯৯ ও ২০০৩ সালে ওয়ানডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন মার্টিন। ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে ফাইনালে খেলার সুযোগ পাননি তিনি। তবে ২০০৩ সালে ভারতের বিপক্ষে ফাইনালে ৭টি চার ও ১টি ছক্কায় ৮৪ বলে অপরাজিত ৮৮ রানের ইনিংস খেলেছিলেন মার্টিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X