কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১০:০২ এএম
প্রিন্ট সংস্করণ

স্বস্তির ঈদযাত্রা, আরও ভিড় বাড়বে আজ

স্বস্তির ঈদযাত্রা, আরও ভিড় বাড়বে আজ

আর মাত্র কয়েকটা দিন পর পবিত্র ঈদুল ফিতর। পরিবারের সঙ্গে এ উৎসবের আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন রাজধানীবাসী। যে কারণে বাস টার্মিনালগুলোতে বেড়েছে ঘরমুখো যাত্রীদের চাপ। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদযাত্রা অনুযায়ী এখনো সেই তুলনায় চাপ কিছুই না। হয়তো বৃহস্পতিবার (আজ) থেকে যাত্রীর ভিড় বাড়বে। এদিকে কিছু পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়ার অভিযোগ থাকলেও ভিড় কম থাকায় স্বাচ্ছন্দ্যেই রাজধানী ছাড়ছেন বলে জানিয়েছেন যাত্রীরা। গতকাল বুধবার রাজধানীর বাস টার্মিনাল এলাকা ঘুরে এবং যাত্রী পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

সরেজমিন দেখা গেছে, ঈদুল ফিতর সামনে রেখে গাবতলী বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের চাপ কিছুটা বেড়েছে। যাত্রীর চাপ সামান্য বাড়লেও কাউন্টারে ভিড় নেই। তবে বাসস্ট্যান্ড এলাকায় মূল সড়কের একপাশ দখল করে উত্তরবঙ্গমুখী দূরপাল্লার বাসকে যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা গেছে। এ ছাড়া বেশকিছু মাইক্রোবাস চালকও বিভিন্ন গন্তব্যের উদ্দেশে যাত্রী ডাকছেন। ঈদের সেই চিরচেনা ভিড় না থাকায় যাত্রীরাও তাই ভাড়া নিয়ে দাম-দর করারও সুযোগ পাচ্ছেন।

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতর ৩১ মার্চ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। সেই হিসেবে বৃহস্পতিবার (আজ), শুক্রবার ও শনিবার থেকে ভিড় বাড়বে। এদিকে স্বাভাবিক সময়ের চেয়ে টিকিটের চাহিদা কিছুটা বেশি থাকায় পরিবহনগুলো গাড়ি ভাড়া করে নিজেদের ট্রিপ সংখ্যা বাড়িয়েছে। এমনকি ঈদের শেষ মুহূর্তে যাত্রীদের আরও চাপ বাড়লে সেই অনুযায়ী প্রস্তুতি রাখা আছে বলেও জানিয়েছেন তারা।

দুই সন্তান নিয়ে গাবতলী বাস কাউন্টারে বসে আছেন নাসিমা সুলতানা। যাবেন নওগাঁ জেলার বদলগাছী এলাকায়। তিনি জানান, স্বামী বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করায় ছুটি মিলবে আরও পরে। তাই ঝামেলা এড়াতে পরিবারের সদস্যরা আগেভাগে ঢাকা ছাড়ছেন। তিনি বলেন, কথা ছিল স্বামীসহ একসঙ্গে যাব। কিন্তু মঙ্গলবার জানালেন তিনি ঈদের আগের দিন যাবেন। আবার সেই সময়ে দুই বাচ্চা আর ব্যাগ নিয়ে যাওয়াটা কঠিন হয়ে যেতে পারে চিন্তা করে সিদ্ধান্ত নিলাম আগেই চলে যাব।

ঝিনাইদহগামী যাত্রী রুহুল আমিন জানান, একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে প্রশিক্ষণরত তিনি। অগ্রিম ছুটি পেয়ে ঢাকা ছাড়ছেন। তিনি বলেন, ঈদের আগে ঝামেলা থাকে। আগেভাগে ছুটি পেয়ে বাড়ি যাচ্ছি। আল্লাহর রহমতে এখন কোনো ঝামেলা নেই। সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে একটি বেসরকারি কোম্পানির অডিট অফিসার ফয়সাল হোসেন একাই যাচ্ছেন পিরোজপুর। গতকাল তিনি বলেন, আজও অফিস ছিল। সকালে গিয়ে সাইন করে চলে এসেছি। কাউন্টার থেকেই টিকিট কেটেছি। সমস্যা হয়নি। ভাড়াও ঠিক আছে। ৯ মাস পর বাড়ি যাচ্ছি খুবই আনন্দ লাগছে। আমার ঈদ এখনই শুরু হয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

ডিবি হেফাজতে আসামির মৃত্যু, ওসি প্রত্যাহার

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

১১

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

১২

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

১৩

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

১৪

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

১৫

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

১৬

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

১৭

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

১৮

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

১৯

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

২০
X