ফরহাদ সুমন, চট্টগ্রাম
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৭:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

লুটের অস্ত্র এখনো সন্ত্রাসীদের হাতে, বাড়ছে উদ্বেগ

চট্টগ্রাম
লুটের অস্ত্র এখনো সন্ত্রাসীদের হাতে, বাড়ছে উদ্বেগ

সম্প্রতি চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ‘মেহেদী গ্রুপ’-এর প্রধান আরিফ হোসেন ওরফে মেহেদী হাসানকে বিদেশি পিস্তল ও ৫০ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পুলিশ জানায়, তার কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি সিএমপির ডবলমুরিং থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, যা দিয়ে দীর্ঘদিন ধরে ওই সন্ত্রাসী চক্র চট্টগ্রামে বিভিন্ন অপরাধ চালিয়ে আসছিল।

এ ঘটনা আবারও সামনে এনেছে থানা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রের বিষয়টি। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন দেশের বিভিন্ন থানার মতো চট্টগ্রামের ১২টি থানায় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ হয়। সেদিন ওই থানাগুলো থেকে অন্তত ৯৪৫টি আগ্নেয়াস্ত্র ও ৪৪ হাজার রাউন্ড গুলি লুট হয়ে যায়।

সিএমপি সূত্র জানায়, এখন পর্যন্ত লুট হওয়া অস্ত্রের মধ্যে ৭৮৩টি উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো ১৬২টি অস্ত্র পুলিশের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। নগরবাসীর আশঙ্কা, এসব অস্ত্র এখন অপরাধীদের হাতে গিয়ে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধে ব্যবহৃত হচ্ছে। এই অস্ত্র উদ্ধারে পুলিশের পক্ষ থেকে দৃশ্যমান কোনো বিশেষ অভিযান না থাকায় নাগরিক উদ্বেগ বাড়ছে।

এর আগে, ১ মার্চ নগরীর পাহাড়তলী রানী রাসমণি ঘাট এলাকা থেকে একটি রিভলবার ও ছয় রাউন্ড গুলিসহ ছিনতাইকারী দলের দুই সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও থানা থেকে লুট হওয়া। ৫ মার্চ সাতকানিয়ায় একটি লাশের পাশ থেকে উদ্ধার হওয়া পিস্তলটিও ছিল কোতোয়ালি থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, থানা থেকে লুট হওয়া অস্ত্র ছাড়াও অপরাধীদের কাছে বিভিন্ন উৎস থেকে আসা অবৈধ আগ্নেয়াস্ত্রও রয়েছে। অপরাধ দমনে পুলিশ নিয়মিত তৎপর রয়েছে এবং বাকি অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

তবে দীর্ঘ সময়েও সব অস্ত্র উদ্ধার না হওয়া এবং সেই অস্ত্রগুলো অপরাধীদের হাতে ব্যবহৃত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রামের নাগরিকরা।

মানবাধিকার আইনজীবী জিয়া হাবীব আহসান বলেন, ৫ আগস্টের ঘটনার পর আমরা আশা করেছিলাম যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’-এর মাধ্যমে সব অবৈধ অস্ত্র উদ্ধার হবে। কিন্তু বাস্তবে তেমন কিছুই হয়নি। বরং এসব অস্ত্র সন্ত্রাসীদের হাতে চলে গিয়ে নাগরিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, লুট হওয়া অস্ত্র দলীয় সন্ত্রাসী, ছিনতাইকারী ও ডাকাতদের হাতে গিয়ে নির্বাচনী পরিবেশকেও বিপদে ফেলতে পারে। তাই সুষ্ঠু নির্বাচনের

স্বার্থে অবিলম্বে কঠোর অস্ত্র উদ্ধার অভিযান চালানো জরুরি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ক্রাইম) মো. রইছ উদ্দীন বলেন, অভ্যুত্থানের সময় ৯৪৫টি অস্ত্র লুট হয়। এর মধ্যে ৭৮৩টি উদ্ধার করা গেছে, বাকি অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য, ৫ আগস্ট সরকার পতনের দিন বিজয় মিছিলের আড়ালে চট্টগ্রামের ১২টি থানায় একযোগে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ হয়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কান্নার স্মৃতি মুছে ইতিহাস লিখতে মেটলাইফে মেসি

আর্জেন্টিনা নাকি স্পেন / টানা ৪ বিশ্বকাপে মিলেছে পূর্বাভাস, ইএ স্পোর্টসের চোখে নতুন বিশ্বচ্যাম্পিয়ন কারা

কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি ইরানের

প্রাথমিক শিক্ষকদের বদলি নীতিমালায় বড় পরিবর্তন, যুক্ত হলো ৭ নতুন শর্ত

নেতানিয়াহু নিউইয়র্কে এলে গ্রেপ্তারের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে: মামদানি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া / আজ শুরু হচ্ছে ‘টাইগার লাইটনিং-২৬’

যমুনা নদীর পানি বৃদ্ধি, ভাঙছে বসতভিটা ও ফসলি জমি

ইরানকে উত্তেজনা কমানোর আহ্বান জানাল আরব লিগ

১৯ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল 

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় প্রাণ হারালেন ফিলিস্তিনি ফুটবলার

১০

এক মাসেও ফেরেনি মরদেহ, অপেক্ষায় প্রবাসীর বাবা-মা

১১

পেলের ৫৬ বছরের রেকর্ড ভাঙলেন অলিসে

১২

জর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত, একজন নিখোঁজ

১৩

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

১৯ জুলাই  / আজকের নামাজের সময়সূচি

১৫

আগামী ৫ দিন ভারি বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

১৬

হরমুজ প্রণালিতে পাঁচটি বাণিজ্যিক জাহাজ আটকালো যুক্তরাষ্ট্র

১৭

কেশম দ্বীপের উপকণ্ঠে ৬ ক্ষেপণাস্ত্রের আঘাত

১৮

গোল্ডেন বুট জিততে মেসির সামনে কঠিন সমীকরণ

১৯

হজ ও ওমরাহ যাত্রীদের জন্য চালু হলো ডিজিটাল সেবা

২০
X