ডা. রতন লাল সাহা
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১২ জুন ২০২৫, ০৭:২৪ এএম
প্রিন্ট সংস্করণ
স্বাস্থ্য পরামর্শ

শরীরের কোথাও কেটে গেলে তৎক্ষণাৎ যা করবেন

শরীরের কোথাও কেটে গেলে তৎক্ষণাৎ যা করবেন

রান্নাঘরে প্রায়ই ধারালো সরঞ্জামে লেগে হাত-পা কাটার ঘটনা ঘটে। ধারালো কোনো বস্তুতে কেটে গিয়ে ক্ষত সৃষ্টি হওয়াকে বলে কাট ইনজুরি। আবার ভোঁতা কোনো জিনিস দিয়ে বা কোথাও পড়ে আঘাত পেলে ত্বক না কেটে থেঁতলে বা ছিঁড়ে যায়, একে বলা হয় ল্যাসারেসন। যেভাবেই ক্ষত হোক, প্রাথমিকভাবে করণীয় হলো রক্তপাত বন্ধ করা এবং সংক্রমণ যাতে না হয়, সেদিকে লক্ষ রাখা। এ ছাড়া প্রাথমিকভাবে বেশকিছু বিষয় মাথায় রাখা জরুরি।

তৎক্ষণাৎ করণীয়

পরিষ্কার কাপড় বা গজ দিয়ে কাটা স্থানটি চেপে ধরে রাখুন। কাপড় বা গজ না পেলে হাতের তালু কিংবা দুই আঙুল ব্যবহার করে চিমটির মতো ধরে রাখতে পারেন। টানা ২০-৩০ মিনিট চাপ দিয়ে ধরে রাখলে রক্ত জমাট বেঁধে রক্তপাত বন্ধ হয়ে যাবে। পাশাপাশি এক টুকরো বরফও পেঁচিয়ে ধরে রাখতে পারেন। কাটা স্থানটি একটু উঁচু করে রাখতে হবে। রক্ত বন্ধ হয়েছে কি না, তা বারবার খুলে না দেখাই ভালো। রক্ত পড়া বন্ধ হয়ে গেলে টিউবওয়েল বা ট্যাপের বহমান পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে। কাটা স্থান জীবাণুমুক্ত এবং পরিষ্কার করতে সাবান বা আয়োডিন ও আয়োডিনজাত অ্যান্টিসেপটিক কিংবা ক্লিনজারও ব্যবহার করা যায়। কাটা স্থান পরিষ্কার করার পর ওই স্থানে পাতলা স্তরে অ্যান্টিবায়োটিক মলমের প্রলেপ দিয়ে পাতলা গজ বা ব্যান্ডেজ দিয়ে সম্পূর্ণ স্থানটি হালকাভাবে আটকে দিন।

যে বিষয়ে খেয়াল রাখতে হবে

কেটে-ছিঁড়ে গেলে রক্তপাত হওয়াটা স্বাভাবিক। তবে ফিনকি দিয়ে রক্ত ছুটলে বুঝতে হবে, রক্তনালি কেটে গেছে, যা সহজে বন্ধ না-ও হতে পারে। আবার রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় কোনো সমস্যা যেমন যকৃতের রোগ, হিমোফিলিয়া, ডেঙ্গু কিংবা দীর্ঘদিন ধরে অ্যাসপিরিন সেবন করা রোগীদের রক্তপাত সহজে বন্ধ না-ও হতে পারে।

কখন চিকিৎসকের কাছে যেতে হবে

যদি রক্তপাত বন্ধ না হয়, ক্ষত যদি চোখের পাতায় বা চোখের কাছে হয়, দুর্ঘটনা যদি নোংরা স্থান বা নোংরা জলে ঘটে, ক্ষতস্থান খুবই বেদনাদায়ক হলে, হাঁটু বা আঙুলের মতো জয়েন্টের ওপরে হলে, কোনো প্রাণীর কামড় থেকে যদি হয়, টিটেনাসের টিকা গ্রহণ সম্পর্কে যদি নিশ্চিত না হন, ক্ষতটি যদি কয়েক মিলিমিটারের বেশি গভীর হয়, ক্ষতস্থান যদি ফাঁকা থাকে, তাহলে ক্ষতগুলো সেলাই, টিস্যু আঠা বা স্ট্যাপল পদ্ধতিতে বন্ধ করতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ডা. রতন লাল সাহা

কনসালট্যান্ট, জেনারেল এবং ল্যাপারোস্কপিক সার্জারি

চেম্বার: আলোক হাসপাতাল, মিরপুর-৬

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া চলছে

‘সোহেলকে বাঘের খাঁচায় ছেড়ে দিন’

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X