নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ১০:৪৩ এএম
প্রিন্ট সংস্করণ

চাঁদা না পেয়ে অস্ত্র হাতে বিএনপি নেতার শোডাউন

সোনারগাঁ
অস্ত্র হাতে বিএনপি নেতার শোডাউন। ছবি : সংগৃহীত
অস্ত্র হাতে বিএনপি নেতার শোডাউন। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক প্রবাসীর কাছ থেকে দাবিকৃত চাঁদা না পেয়ে বন্দুক দিয়ে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভূঁইয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে। গতকাল রোববার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে গতকাল রোববার সন্ধ্যায় ওই ভুক্তভোগী প্রবাসী সোহরাব হোসেন সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় প্রবাসী সোহরাব হোসেন তার বাড়ির পাশে মাছ চাষ করার জন্য একটি পুকুর প্রস্তুত করেন। পরে সাদিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ও তার লোকজন তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় রোববার দুপুরে শাহজাহান ভূঁইয়ার নেতৃত্বে ফারজান করিম, আলিফ ভূঁইয়াসহ ১০-১২ জনের একটি দল সোহরাব হোসেনকে মারধর করে। এরপর শাহজাহান ভূঁইয়া বন্দুক তাক করে হত্যার হুমকি দেন। এ সময় সোহরাবের স্ত্রী এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়।

অভিযুক্ত সাদিপুর ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ড সভাপতি শাহজাহান ভূঁইয়া বলেন, পুকুর সংস্কারের নামে আমার গাছপালা কেটে ফেলায় বাধা দিতে গিয়ে আমি মারধরের শিকার হয়েছি। তবে আমার বৈধ বন্দুক পরিষ্কার করার সময় কেড়ে নিলে সেটা ফিরিয়ে আনার সময় এ ছবি তোলে তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি নিয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত হবে।

সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনস্টাগ্রামে ছবি উধাও, জাতীয় দলের পর এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১০

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১১

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১২

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৩

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৪

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৫

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৭

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৮

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

২০
X