কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৮:৪২ এএম
প্রিন্ট সংস্করণ

জুলাই শহীদ দিবসে কল্যাণ ফ্রন্টের বিশেষ প্রার্থনা সভা

বক্তব্যে রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি : কালবেলা
বক্তব্যে রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি : কালবেলা

জুলাই শহীদ দিবসে শহীদদের আত্মার শান্তি কামনায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, শুধু চাকরি নয়, এই বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে বৈষম্য। এই যে বৈষম্য, অন্যায়-জুলুম-নির্যাতন তার বিরুদ্ধে এ দেশের মানুষ প্রতিবাদ করেছে। সুতরাং আমাদের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা থেকে বৈষম্য দূর করতে হবে।

কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারের সভাপতিত্বে প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব তরুণ দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের (একাংশ) আহ্বায়ক রমেশ দত্ত, সদস্য সচিব অধ্যক্ষ আনন্দ সাহা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি সুশীল বড়ুয়া, খ্রিষ্টান ধর্মীয় নেতা জন গোমেজ, কল্যাণ ফ্রন্টের দপ্তর সম্পাদক তপন কুমার বসু (মিন্টু) প্রমুখ। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রধান পুরোহিত তপন চক্রবর্তী এ প্রার্থনা সভার পুরোহিত ছিলেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১০

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১১

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১২

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৩

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৫

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৬

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৭

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৮

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৯

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

২০
X