মিনহাজ তুহিন, চট্টগ্রাম
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১১:৪৩ এএম
প্রিন্ট সংস্করণ

সাতমুখী ফ্লাইওভার কমাবে অক্সিজেন মোড়ের যানজট

চট্টগ্রাম মহানগর
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীর যানজটপ্রবণ এলাকাগুলোর মধ্যে অন্যতম হলো অক্সিজেন মোড়। প্রতিদিন হাজারো মানুষ এই মোড় পার হতে গিয়ে যানজটে পড়ে। এই দুর্ভোগ কমাতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) প্রায় ২ হাজার ২০০ কোটি টাকার একটি মেগা প্রকল্প হাতে নিয়েছে, যার মূল লক্ষ্য একটি সাত র‌্যাম্পবিশিষ্ট ফ্লাইওভার নির্মাণ এবং বায়েজিদ থেকে কুয়াইশ পর্যন্ত সড়ক ছয় লেনে উন্নীত করা।

সিডিএ সূত্রে জানা গেছে, পুরো প্রকল্পের দৈর্ঘ্য হবে সাড়ে সাত কিলোমিটারের বেশি। এর মধ্যে অক্সিজেন থেকে কুয়াইশ পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার সড়ক সম্প্রসারণ করে ৯০ ফুট প্রশস্ত করা হবে। বর্তমানে এই সড়কের প্রস্থ কোথাও ৪০ ফুট, কোথাও আবার ৬০ ফুট। সড়ক প্রশস্তকরণ ছাড়াও পুরো প্রকল্পে ফ্লাইওভারের জন্য একাধিক র‌্যাম্প নির্মাণ করা হবে, যাতে যান চলাচলে গতি আসে।

এই প্রকল্পের ব্যয়ের ৭০ শতাংশ যাবে ভূমি অধিগ্রহণে, যা সিডিএ কর্মকর্তাদের মতে, বাস্তবায়নের সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ।

সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, ‘অক্সিজেন মোড় দীর্ঘদিন ধরেই নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ হলেও যানজট এখানকার মানুষের জীবনে যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। শহরের সঙ্গে হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি এবং পার্বত্য জেলার যে সংযোগ, তা সহজ করতে ফ্লাইওভার ও রাস্তা সম্প্রসারণ করা হবে।’

ফ্লাইওভারটির গঠন হবে জটিল প্রকৃতির। বায়েজিদ মোড় থেকে দুটি র‌্যাম্প যাবে হাটহাজারী ও কুয়াইশ সড়কে, হাটহাজারী সড়ক থেকে দুটি র‌্যাম্প যুক্ত হবে বায়েজিদ ও মুরাদপুরমুখী সড়কে এবং কুয়াইশ সড়ক থেকে একটি র‌্যাম্প বায়েজিদে যুক্ত হবে। সবমিলিয়ে এই সাত র‌্যাম্প নগরীর উত্তরাঞ্চল ও শহরের কেন্দ্রের মধ্যে চলাচলকে করবে সহজতর।

চৌধুরী হাটের বাসিন্দা খালেদ হোসাইন বলেন, ‘শহরে যাওয়ার সময় ২০ মিনিট, ফিরতে গিয়ে ৩০-৪০ মিনিট আটকে থাকতে হয়। এটা শুধু আমার নয়, এই পথে চলাচল করা হাজারো মানুষের সমস্যা।’

সিডিএ জানিয়েছে, এখন পর্যন্ত সম্ভাব্যতা যাচাই ও বিস্তারিত প্রকল্প পরিকল্পনার কাজ চলছে। এর সঙ্গে সমন্বয় রাখা হচ্ছে সড়ক ও জনপথ বিভাগ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গেও।

এই প্রকল্প বাস্তবায়িত হলে নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে—এমনটাই বিশ্বাস করছেন নগর পরিকল্পনাবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ। তারা বলছেন, শুধু অবকাঠামো নয়, নগরীর ভবিষ্যৎ পরিবহন ব্যবস্থার জন্য এটি হতে পারে একটি টার্নিং পয়েন্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

সোহরাওয়ার্দী উদ্যানের সেই ‘নামাজের জায়গাসহ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ

রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা

রাজশাহীতে প্রকাশ্যে চলে মাদকের হাট, আতঙ্কে স্থানীয়রা

হাইকোর্টের রুল / বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়

সেন্টমার্টিন পরিবহনের বাস দুর্ঘটনা: আইনজীবীকে ক্ষতিপূরণ দিতে রুল

‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে’

খুদে ভক্তের চুক্তিপত্রে স্বাক্ষর, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি!

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

১০

ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় সড়ক অবরোধ

১১

ইউজিসিতে আরও ৩ সদস্য নিয়োগ

১২

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণ

১৩

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলায় তেহরানের প্রতিক্রিয়া

১৪

ইউজিসির ৩ সদস্যকে অব্যাহতি

১৫

১৮১৮ সালের ম্যাগনেট জাতীয় লোহার পিলার উদ্ধার

১৬

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় স্পেনের নিন্দা

১৭

বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর আরও এক নতুন ইতিহাস

১৮

মেয়াদ বাড়ল ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের, বিজয়ীদের পুরস্কার দিল এসিআই

১৯

বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. এইচ. খানের স্মরণে দোয়া মাহফিল

২০
X