শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৭:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

বিটিভিতে ১৯ বছর পর ফের ‘নতুন কুঁড়ি’

বিটিভিতে ১৯ বছর পর ফের ‘নতুন কুঁড়ি’

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ১৯ বছর পর শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’ শুরু হয়েছে। গতকাল রোববার বিকেলে রামপুরায় বিটিভির প্রধান কার্যালয়ে ২০২৫ সালের জন্য আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

উপদেষ্টা মাহফুজ বলেন, জনপ্রিয় এই অনুষ্ঠানটি শহীদ জিয়াউর রহমানের সময়ে শুরু হয়েছিল, যা রাজনৈতিক বিবেচনায় পরবর্তী সময় আওয়ামী লীগ সরকার বন্ধ করে দেয়। আমরা রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে দেশের শিশু-কিশোরদের সংস্কৃতির চর্চা বাড়ানোর জন্য এটি ফের শুরু করছি। আশা করছি, এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন করে দেশে শিল্পী, গায়ক সংস্কৃতিকর্মী তৈরি হবে, যারা জাতি গঠনে বড় ভূমিকা রাখবে।

বিটিভি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। দেশকে ১৯ অঞ্চলে ভাগ করে বাছাই পর্ব শেষে বিজয়ীরা অংশ নেবেন মূল প্রতিযোগিতায়। একক ও দলীয় অভিনয়, নাচ, গান, আবৃত্তি, চিত্রাঙ্কন, গল্প বলা—এমন নানা বিষয়ে হবে প্রতিযোগিতা। ৬-১০ বছর বয়সীরা ‘ক’ শাখা আর ১১-১৫ বছর বয়সীরা ‘খ’ শাখায় অংশ নিতে পারবে।

১৯৭৬ সালে মোস্তাফা মনোয়ারের প্রযোজনায় শুরু হওয়া ‘নতুন কুঁড়ি’ ২০০৬ সাল পর্যন্ত চলে। বছরের পর বছর এই অনুষ্ঠান দর্শকদের সামনে হাজির করেছে বহু প্রতিভাবান শিল্পী। চলচ্চিত্র, টেলিভিশন, নাট্যাঙ্গন ও সংগীতজগতে এসব শিল্পী নিজের মেধার ছাপ রেখে চলেছেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১০

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১১

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১২

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৩

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৪

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৫

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৬

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৭

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৮

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৯

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

২০
X