আহমেদ এরশাদ খোকন, ফটিকছড়ি (চট্টগ্রাম)
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৫ এএম
প্রিন্ট সংস্করণ

হালদা নদীতে ডানা মেলেছে স্বপ্নের সেতু

চট্টগ্রামের ফটিকছড়ি
হালদা নদীতে ডানা মেলেছে স্বপ্নের সেতু

নদী কখনো কখনো মানুষের জীবন-যন্ত্রণার কারণও। ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়ন আর নাজিরহাট পৌরসভাকে মাঝখান দিয়ে ভাগ করে রেখেছে এমনই এক নদী—হালদা। বছরের বেশিরভাগ সময় নদীর ওপর বাঁশের সাঁকোই ভরসা। বর্ষায় সাঁকো ভেসে যায়, সেই শূন্যতায় ভরসা হয় একমাত্র রশির টানা নৌকা। নদী পেরোতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেছে অনেকের। কেউবা হারিয়েছেন স্বজন, কেউবা কর্মক্ষমতা। স্বাধীনতার পর ৫৪ বছর পার হলেও এ দুই পাড়ের মানুষ বয়ে চলেছেন চরম দুর্ভোগ।

অবশেষে এ যন্ত্রণা থেকে মুক্তির আশার আলো দেখা যাচ্ছে। হালদা নদীর ওপর যে সেতুর স্বপ্ন দুই পাড়ের মানুষ বহু বছর ধরে দেখে এসেছে, সেই স্বপ্ন এখন বাস্তব রূপ নিচ্ছে। পাঁচপুকুরিয়া নামে এ সেতুর নির্মাণকাজ শুরু হয়েছে পুরোদমে। বিগত সরকার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল, আর এখন চলছে কর্মযজ্ঞ।

সেতুটির দৈর্ঘ্য ১৫০ মিটার, প্রস্থ ৯.৮ মিটার। ৪৭ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য সেতুটির ছয়টি পিলারের তিনটির কাজ এরই মধ্যে শেষ হয়েছে। বৈরী আবহাওয়া আর পাহাড়ি ঢলের কারণে কাজ কিছুটা বিলম্বিত হলেও বর্তমানে বিরামহীনভাবে চলছে নির্মাণ।

সেতু নির্মাণের ফলে শুধু সুন্দরপুর আর নাজিরহাট নয়, নদীর দুই পাড়ের অন্যান্য এলাকার মানুষের জীবনেও আসবে সহজ যোগাযোগের সুবর্ণ সুযোগ। সুয়াবিল, হারুয়ালছড়ি ইউনিয়ন, ফটিকছড়ি পৌরসভা ও উপজেলা সদর সরাসরি যুক্ত হবে এ সেতুর মাধ্যমে। পূর্বে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক এবং পশ্চিমে চট্টগ্রাম-কাজীরহাট-হেয়াকো সড়কের সঙ্গে সংযুক্ত হবে এ সেতু, যা অঞ্চলটির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফটিকছড়ি প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সজল চক্রবর্তী বলেন, দীর্ঘদিন ধরেই এ সেতু নির্মাণের জন্য সাংবাদিকরা বিভিন্ন মাধ্যমে এর প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। স্থানীয় জনগণও নানা সময় আবেদন জানিয়ে আসছিল।

পূর্ব সুয়াবিল গ্রামের শিবু চক্রবর্তী বলেন, ‘কিছুদিন আগেও এক যুবক সাঁকো থেকে মোটরসাইকেলসহ পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন। এমন ঘটনা এখানে নতুন নয়। সেতুটি আমাদের জন্য যেন এক পরম আশীর্বাদ।’

সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুদ্দৌলাহ চৌধুরী দুলাল জানান, এ সেতু শুধু যোগাযোগ নয়, মানুষের নিরাপত্তাও নিশ্চিত করবে।

নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গাজী আমান উল্লাহ জানান, আমরা চাই সেতুর কাজ দ্রুত শেষ হোক। কাজ যেন টেকসই হয়, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনোযোগ প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১০

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১১

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১২

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৩

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৪

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৫

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৬

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৭

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৮

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৯

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

২০
X