স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

‘ভারত-পাকিস্তান ম্যাচ বন্ধ হোক’

ভারত-পাকিস্তান ম্যাচ রোববার। ‍ছবি : সংগৃহীত
ভারত-পাকিস্তান ম্যাচ রোববার। ‍ছবি : সংগৃহীত

রাত পোহালেই ভারত-পাকিস্তান ম্যাচ। এশিয়া কাপের সবচেয়ে হাই-ভোল্টেজ ম্যাচের আগে সেই ম্যাচকে ঘিরে মন্তব্য করেছেন পেহেলগাঁও সন্ত্রাসী হামলায় নিহত এক ভারতীয় পর্যটকের বাবা সঞ্জয় দ্বিবেদী। তিনি এই ম্যাচ আয়োজনের তীব্র বিরোধিতা করে ম্যাচ বন্ধের দাবি জানান।

দ্বিবেদীর ছেলে পেহেলগাঁও হামলায় নিহত হওয়ার পর তিনি সরকারের কাছে দাবি তোলেন, শুধু কূটনৈতিকই নয় ক্রীড়াক্ষেত্রেও পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার উচিত ভারতের।

ভারতীয় গণমাধ্যমকে দ্বিবেদী বলেন, ‘২২ এপ্রিল পাকিস্তান আমাদের দেশের ২৬ নিরপরাধ মানুষকে হত্যা করেছে। তখন সরকার বলেছিল পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। আজ যখন ভারত-পাকিস্তান ম্যাচের খবর শুনেছি, শুধু আমি নয় সমগ্র দেশ এর বিরোধিতা করছে। পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক রাখা উচিত নয়। আমি এর বিরোধিতা করছি এবং জনমতের কথা মাথায় রেখে সরকারের কাছে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

এর আগে, ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের দাবিতে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল) আবেদন করা হয় ভারতের সুপ্রিম কোর্টে। উর্বশী জৈনের নেতৃত্বে আইন বিভাগের চার শিক্ষার্থী এই পিটিশন করেন।

পিটিশনে দাবি করা হয়, গত এপ্রিলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার সেই ভয়াবহ ঘটনা ও ‘অপারেশন সিঁদুর’-এর পর খুব অল্প সময়ের মধ্যে ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে। এর ফলে, জাতীয় মর্যাদা ক্ষুণ্ন হয় এবং ভারতের সাধারণ নাগরিক থেকে সৈন্যদের আত্মদানকেও উপেক্ষা করা হয়।

সুপ্রিম কোর্টকে এ বিষয়ে হস্তক্ষেপের অনুরোধ করে পিটিশনে বলা হয়, ‘সৈন্যদের আত্মদান, নাগরিকদের জীবন এবং জাতীয় স্বার্থের ঊর্ধ্বে হতে পারে না ক্রিকেট।’ ভবিষ্যতে এমন সব বিষয়ে সিদ্ধান্ত নিতে ‘ন্যাশনাল স্পোর্টস গভর্ন্যান্স অ্যাক্ট ২০২৫’ দ্রুত কার্যকরের অনুরোধ করেছেন পিটিশনকারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১১

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৪

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৫

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৭

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৮

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৯

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

২০
X