স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৫ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

রাতে মাঠে নামছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ‍ছবি : সংগৃহীত
রাতে মাঠে নামছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ‍ছবি : সংগৃহীত

হংকংকে হারিয়ে ইতোমধ্যে দারুণভাবে এশিয়া কাপের ১৭তম আসর শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার সুপার ফোরের পথে এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে শনিবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার টি-টোয়েন্টি লড়াই সবসময়ই সমর্থকদের জন্য বাড়তি উত্তেজনা নিয়ে আসে। দুই দলের মুখোমুখি লড়াইয়ের রেকর্ডও তা স্পষ্ট করে দেখিয়ে দেয়। পরিসংখ্যানে লঙ্কানরা এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্স বেশ আশা জাগানিয়া।

টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত বাংলাদেশ-শ্রীলঙ্কা ২০ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১২টিতে জয়ের দেখা পেয়েছে লঙ্কানরা। বাকি ৮টি ম্যাচ জিতে টাইগাররা। শেষ পাঁচ ম্যাচে সব প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশ ৪টিতেই জিতেছে। অন্যদিকে, নিজেদের শেষ পাঁচ ম্যাচে লঙ্কানদের জয় কেবল দুটিতে।

এশিয়া কাপের প্রথম ম্যাচ থেকে টাইগারদের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা কম। তাওহীদ হৃদয় হংকং ম্যাচে ধীরগতির ব্যাটিং করলেও আরেকটি সুযোগ তিনি পেয়ে যাবেন বলেই ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, রিশাদ প্রতিপক্ষ বিবেচনায় হংকংয়ের বিপক্ষে কিছুটা খরুচে বোলিং করলেও তার ওপরই আস্থা রাখার সম্ভাবনা বেশি টিম ম্যানেজমেন্টের। কারণ, ব্যাট হাতে রিশাদের শেষদিকে দ্রুত রান তোলার সামর্থ্য তাকে এগিয়ে রাখবে বাকিদের চেয়ে।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। অনলাইনে সরাসরি সম্প্রচার করবে টফি। দর্শকরা টফি অ্যাপ (অ্যান্ড্রয়েড ও আইওএস) ব্যবহার করে মোবাইলে ম্যাচটি উপভোগ করতে হবে। এ ছাড়া টফি লাইভ ডট কম এবং স্মার্ট টিভি (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজন ও এলজি ওয়েবওএস)-এর মাধ্যমেও ম্যাচটি দেখা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১০

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১১

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১২

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৪

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৫

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৬

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৭

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৮

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৯

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

২০
X