সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১০ জনকে হস্তান্তর করল বিএসএফ

বাংলাদেশ-ভারত সীমান্ত। ছবি : সংগৃহীত
বাংলাদেশ-ভারত সীমান্ত। ছবি : সংগৃহীত

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হাকিমপুর চেকপোস্ট থেকে আটক করা ১০ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় বিজিবি নায়েব সুবেদার মো. আবুল কাশেম সাতক্ষীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

সাতক্ষীরা সদর থানা সূত্রে জানা যায়, ১১ সেপ্টেম্বর রাত ১১টার দিকে হাকিমপুর চেকপোস্ট অতিক্রমের সময় বিএসএফ ওই ১০ বাংলাদেশিকে আটক করে।

আটকরা হলেন রাঙ্গামাটি জেলার লংগদু থানার রসুলপুর এলাকার সোলায়মান গাজীর মেয়ে কদবানু বেগম, ইসমাইল গাজী ছেলে ইসরাফিল হুসাইন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঘোশালপুর এলাকর হচেন গাজীর ছেলে মাহফুজ গাজী, বাগেরহাট জেরার চিতলমারী থানার শৈলদাহ এলাকার ভীষন নাথ বৈদ্যর মেয়ে রিতা বৈদ্য, তরুণ বিশ্বাসের ছেলে রাজ বিশ্বাস, গাজীপুরের টঙ্গী দত্তপাড়া এলাকার আলী আকবরের ছেলে আলী আশিক স্বাধীন, চট্টগ্রামের আনোয়ারা বটতলা এলাকার অমূল্য রঞ্জন দেবের ছেলে সোলান কান্তি দেব, চন্দনাইশ গাছবাড়িয়া এলাকার বিনোদ বিহারী পালের মেয়ে বেবী রানী পাল, সোলান কান্তি দেবের মেয়ে লক্ষী দেব, ছেলে হারী প্রেম।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, ১২ সেপ্টেম্বর বিকেলে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও তলুইগাছা বিজিবি বিওপি কমান্ডারের (নায়েব সুবেদার আবুল কাশেম) মধ্যস্থতায় পতাকা বৈঠকের মাধ্যমে আটকদের হস্তান্তর করা হয়।

এ ঘটনায় নায়েব সুবেদার মো. আবুল কাশেম সাতক্ষীরা থানায় সাধারণ ডায়েরি করেন। তিনি বলেন, আটক বাংলাদেশি নাগরিকদের থানার জিম্মায় দেওয়া হয়। তাদের নাম ঠিকানা যাচাই-বাছাই শেষে স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেগে এনবিসির সাক্ষাৎকার ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১০

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১১

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১২

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৩

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৪

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৫

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৬

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৯

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

২০
X