স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

ম্যাচ খেললেও, পাক-ভারত লড়াইয়ে রয়েছে বিসিসিআইয়ের ‘অদৃশ্য বয়কট’

বিসিসিআই লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিসিআই লোগো। গ্রাফিক্স : কালবেলা

চলমান এশিয়া কাপের সবচেয়ে আলোচিত ম্যাচ মানেই ভারত-পাকিস্তান লড়াই। তবে এবারের দ্বৈরথের রঙ কিছুটা ফিকে হতে চলেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের অবস্থানের কারণে। ভারতীয় গণমাধ্যম দৈনিক জাগরণ জানিয়েছে, দুবাইয়ে অনুষ্ঠিতব্য ম্যাচে উপস্থিত থাকবেন না বেশিরভাগ বিসিসিআই কর্তা—যা কার্যত এক ধরনের ‘অদৃশ্য বয়কট’।

ভারত এশিয়া কাপের আনুষ্ঠানিক আয়োজক হলেও সীমান্তে উত্তেজনা এবং পেহেলগাম সন্ত্রাসী হামলার পর রাজনৈতিক টানাপোড়েনের জেরে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে টুর্নামেন্টের ম্যাচগুলো। সেই প্রেক্ষাপটে ভারতের অনেক সমর্থকও পাকিস্তানের বিপক্ষে খেলায় আপত্তি জানিয়ে বয়কটের দাবি তুলেছেন।

রিপোর্ট বলছে, এখনো কোনো শীর্ষ বিসিসিআই কর্মকর্তা দুবাই পৌঁছাননি। ম্যাচের দিন স্টেডিয়ামে কেবল একজন কর্মকর্তার থাকার সম্ভাবনা রয়েছে। যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য হিসেবে রাজীব শুক্লা উপস্থিত থাকতে পারেন, তবে বিসিসিআই সচিব দেবজিত শইকিয়া কিংবা আইসিসি চেয়ারম্যান জয় শাহের ম্যাচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে।

এর আগে চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচে শীর্ষ বিসিসিআই কর্তারা মাঠে উপস্থিত ছিলেন। তবে এবারের পরিবেশ একেবারেই ভিন্ন, ফলে সেসব দৃশ্য দেখা যাবে না।

তবে মাঠের খেলায় ভারত এখনো ফেভারিট। শুভমান গিল, সূর্যকুমার যাদব, অভিষেক শর্মার মতো ব্যাটার আর জাসপ্রীত বুমরাহর গতির ঝলক পাকিস্তানকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। স্পিন বিভাগে কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীর মতো বিকল্পও রয়েছে।

অন্যদিকে নতুন অধিনায়ক সালমান আলি আগার নেতৃত্বে পাকিস্তান দলে এসেছে পরিবর্তন। বাবর আজম-রিজওয়ান নির্ভরতা থেকে বেরিয়ে সাইম আয়ুব, হাসান নওয়াজদের মতো তরুণদের সুযোগ দেওয়া হয়েছে। অঘটনের সম্ভাবনা সবসময়ই থাকে টি-টোয়েন্টিতে, তবে কাগজে-কলমে শক্তির দিক থেকে অনেকটা এগিয়ে ভারতই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

শিশু রামিসা ধর্ষণ-হত্যা / আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১০

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১১

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১২

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৩

রামিসা হত্যা মামলার রায় আজ

১৪

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৫

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৬

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৮

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X