না‌জিরপুর (পি‌রোজপুর) প্রতি‌নি‌ধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাপার ৩০ নেতাকর্মী

পিরোজপু‌রের না‌জিরপু‌রে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পা‌র্টির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
পিরোজপু‌রের না‌জিরপু‌রে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পা‌র্টির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

পিরোজপু‌রের না‌জিরপু‌রে বিএনপি ও জাতীয় পা‌র্টির রাজনীতি থেকে সরে এসে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দিয়েছেন ৩০ নেতাকর্মী।

শুক্রবার (১২ সে‌প্টেম্বর) সকাল ১০টায় উপজেলা সদরের দা‌খিল মাদ্রাসা প্রাঙ্গ‌ণে আয়োজিত এক সেন্টার ক‌মি‌টির সমাবেশে তারা জামায়াতের সহযোগী ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এ সময় তাদের সঙ্গে আরও ৩০ নেতাকর্মী জামায়াতে ইসলামী‌তে যোগদান ক‌রেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জামায়াতে যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- জাতীয় পা‌র্টির না‌জিরপুর উপ‌জেলা সাধারণ সম্পাদক ও না‌জিরপুর সদর বাজার ব‌্যবসায়ী স‌মি‌তির সভাপ‌তি আল আমিন খান এবং বিএনপির স্বেচ্ছা‌সেবক দ‌লের উপ‌জেলার যুগ্ম আহ্বায়ক মো. ইস্রা‌ফিল হাওলাদার।

আলোচনা সভায় উপজেলা জামায়া‌তে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপ‌তি‌ত্বে ও মাওলানা আবু দাউদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি‌রোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। প্রধান আলোচক হিসেবে ছিলেন পি‌রোজপুর জেলা আমির অধ‌্যক্ষ‌ তাফাজ্জল হো‌সেন ফ‌রিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়া‌তে ইসলামীর অ্যাসিস্ট‌্যান্ড সে‌ক্রেটারি আব্দুর রাজ্জাক, না‌জিরপুর উপ‌জেলা জামায়া‌তের সে‌ক্রেটারি সেনা কর্মকর্তা (অব.) কাজী মোস‌লেহ্ উদ্দিন, উপ‌জেলা যুব‌বিভা‌গের সভাপ‌তি মো. মোস্তা‌ফিজুর রহমান, সে‌ক্রেটারি সিফাতুল্লহ্ বিন বেলালী, শ্রমিক কল‌্যাণ ফেডা‌রেশ‌নের সভাপতি মো. মাফুজুর রহমান, উপ‌জেলা শি‌বি‌রের সভাপ‌তি মো. আবু হা‌নিফ, সে‌ক্রেটারি সা‌কিবুল ইসলাম প্রমুখ।

সদ্য জামায়াতে ইসলামী দলে যোগ দেওয়া ইস্রা‌ফিল হাওলাদার ব‌লেন, ‘আমি একজন মুসলমান, সমা‌জে দ্বীন কা‌য়েম করা আমার কর্তব‌্য। আমি চাই দে‌শে ইসলাম কা‌য়েম হোক। জাতীয়তাবাদী দল বিএন‌পির আদর্শ ইসলা‌মিক আদ‌র্শে আদ‌র্শিত নয়। বিধায় উক্ত দল‌ থে‌কে বের হ‌য়ে আমি জামায়া‌তে ইসলা‌মীতে যোগদান করলাম। সারাজীবন ইসলাম‌কে ধারণ ক‌রে বেঁচে থাক‌তে চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১০

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১১

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১২

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১৩

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১৪

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৬

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৭

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৮

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১৯

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

২০
X