ডা. ফারজানা সুমি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ এএম
প্রিন্ট সংস্করণ
স্বাস্থ্য পরামর্শ

শোগ্রেন সিনড্রোম: শুষ্কতার আড়ালে এক অটো-ইমিউন রোগ

শোগ্রেন সিনড্রোম: শুষ্কতার আড়ালে এক অটো-ইমিউন রোগ

শোগ্রেন সিনড্রোম একটি দীর্ঘমেয়াদি অটো-ইমিউন রোগ, যা অধিকাংশ সময়ই সুপ্ত অবস্থায় থাকে। এই রোগে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা নিজেরই আর্দ্রতা উৎপাদনকারী গ্রন্থিগুলোকে আক্রমণ করে, ফলে চোখ-মুখে শুষ্কতা ও ক্লান্তি দেখা দেয়। তবে এর প্রভাব ফুসফুস, কিডনি, জয়েন্ট, এমনকি স্নায়ুতন্ত্রেও দেখা দিতে পারে।

শোগ্রেন সিনড্রোম: শরীরের ইমিউন সিস্টেম যখন ভুলবশত লালাগ্রন্থি ও অশ্রুগ্রন্থির মতো নিজস্ব টিস্যু আক্রমণ করে, সেই অবস্থাকে বোঝায়। এতে লালা ও অশ্রু নিঃসরণ কমে যায় এবং ক্রমাগত শুষ্কতার সমস্যা দেখা দেয়। এটি মধ্যবয়স্ক নারীদের মধ্যে বেশি দেখা গেলেও নারী-পুরুষ উভয়ই যে কোনো বয়সে এই রোগে আক্রান্ত হতে পারেন। কখনো এটি এককভাবে দেখা দেয়, যা প্রাইমারি শোগ্রেন সিনড্রোম, কখনো অন্য অটো-ইমিউন রোগ যেমন—রিউমাটয়েড আর্থ্রাইটিস বা লুপাসের সঙ্গে যুক্ত থাকে, যাকে সেকেন্ডারি শোগ্রেন সিনড্রোম বলা হয়।

প্রধান লক্ষণ: চোখের শুষ্কতা, চোখে জ্বালাপোড়া, চুলকানি বা বালু ঢুকে থাকার মতো অনুভূতি হয় এবং মুখের শুষ্কতা, খাবার গিলতে বা কথা বলতে কষ্ট, মুখে লালা কমে যাওয়া, দাঁতের সমস্যা ইত্যাদি হয়। এ ছাড়া রক্তে বারবার পটাশিয়াম কমে যাওয়া, ফলে দুর্বলতা বা অস্থায়ী পক্ষাঘাত হয়। অস্টিওম্যালাসিয়া, যা পেশির দুর্বলতা, হাড় ও জয়েন্টে ব্যথা এবং হাঁটতে সমস্যা সৃষ্টি করে। জয়েন্ট ব্যথা ও ফোলাভাব, তীব্র ক্লান্তি, ত্বকে র্যাশ, লালাগ্রন্থির ফোলাভাব ইত্যাদি। এই লক্ষণগুলো অন্যান্য কিছু রোগের সঙ্গে মিল থাকায় শোগ্রেন সিনড্রোম শনাক্ত করতে প্রায়ই সময় লাগে।

শনাক্তকরণ: চিকিৎসকরা রোগের অবস্থা, রক্ত পরীক্ষায় নির্দিষ্ট অ্যান্টিবডি, চোখের পরীক্ষা, স্যালিভারি গ্লান্ডের আল্ট্রাসাউন্ড এবং প্রয়োজনে ক্ষুদ্র স্যালিভারি গ্লান্ড বায়োপসির মাধ্যমে শোগ্রেন সিনড্রোম শনাক্ত করেন। কিছু রোগীর ক্ষেত্রে ফুসফুস, কিডনি বা লিম্ফোমার (ক্যান্সার) মতো জটিলতা দেখা দিতে পারে, ফলে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গুরুত্বপূর্ণ।

চিকিৎসা: যদিও এই রোগের স্থায়ী চিকিৎসা নেই, তবে লক্ষণ নিয়ন্ত্রণ ও জটিলতা প্রতিরোধের মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। চিকিৎসায় ব্যবহার করা হয় কৃত্রিম অশ্রু ও লালা, গ্রন্থির কার্যকারিতা বৃদ্ধির ওষুধ এবং ইমিউন সিস্টেম নিয়ন্ত্রণকারী ওষুধ। পাশাপাশি লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনাও জরুরি যেমন—পর্যাপ্ত পানি পান, ঘরে হিউমিডিফায়ার ব্যবহার, নিয়মিত চোখ, দাঁতের পরীক্ষা ইত্যাদি।

বিশ্বের লাখো মানুষ শোগ্রেন সিনড্রোমে আক্রান্ত হলেও অধিকাংশ রোগীই রোগের অস্তিত্ব সম্পর্কে জানেন না। অজানা শুষ্কতা, ক্লান্তি বা জয়েন্ট ব্যথার মতো লক্ষণ অবহেলা না করে সময়মতো চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা নেওয়া জরুরি।

ডা. ফারজানা সুমি

কনসালট্যান্ট, রিউমাটোলজি

এভারকেয়ার হাসপাতাল, ঢাকা

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X