কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ এএম
প্রিন্ট সংস্করণ

ঢাকায় বাড়ছে শীতের অনুভূতি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অগ্রহায়ণ মাসের শেষ সপ্তাহ চলছে। এরই মধ্যে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাগুলোতেও জেঁকে বসছে শীত। নগরে রাতের তাপমাত্রা নেমে এসেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসে। দেখা মিলছে কুয়াশারও। শুধু তাপমাত্রায় নয়, শীতে প্রকৃতির রূপেও এসেছে ভিন্নতা। ভোররাত থেকে সকাল পর্যন্ত সহনীয় মাত্রা ছাড়িয়েই অনুভূত হচ্ছে শীত।

গতকাল মঙ্গলবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চার দিন ধরে উপজেলায় তাপমাত্রা রেকর্ড হচ্ছে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। রাজধানী ঢাকায় গতকাল ভোরে তাপমাত্রা নেমে এসেছে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা গত কয়েক দিনের তুলনায় বেশ ঠান্ডা অনুভূতি তৈরি করেছে।

এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, ডিসেম্বরের মাঝামাঝি সময়েই দেশে জেঁকে বসতে পারে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৪ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে শৈত্যপ্রবাহ ‘পরশ’ সারা দেশে সক্রিয় থাকতে পারে। এই সময়ে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। বিশেষ করে রংপুর, রাজশাহী, খুলনা এবং সিলেট বিভাগের কিছু কিছু স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে। আর তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেই তাকে শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ বুধ ও আগামীকাল বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। বুধবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃহস্পতিবার সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

ভারতে ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

১০

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

১১

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

১২

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

১৩

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

১৪

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

১৫

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৬

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

১৮

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১৯

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

২০
X