কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৯:৫০ এএম
প্রিন্ট সংস্করণ

চোরাই ফোনের আইএমইআই পরিবর্তন চক্রের হোতা গ্রেপ্তার

সাইবার অপরাধ
চোরাই ফোনের আইএমইআই পরিবর্তন চক্রের হোতা গ্রেপ্তার

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে সেগুলো সাইবার অপরাধীদের কাছে বিক্রি করছিল একটি সংঘবদ্ধ চক্র। এই চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ।

গত শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে আইএমইআই পরিবর্তনের বিশেষ সফটওয়্যার, ল্যাপটপসহ বিভিন্ন প্রযুক্তিগত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির সাইবার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।

সম্প্রতি প্রতিদিন মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তনের তথ্য নজরে আসে, যা সন্দেহজনক বলে মনে হয়। শনিবার সন্ধ্যায় গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে গুলিস্তান পাতাল মার্কেটের একটি দোকান থেকে সংশ্লিষ্ট এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, সম্প্রতি প্রতিদিন বিপুলসংখ্যক মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তনের তথ্য আমাদের নজরে আসে, যা সন্দেহজনক বলে মনে হয়। বিষয়টি যাচাই করতে গিয়ে গতকাল সন্ধ্যায় গুলিস্তান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পাতাল মার্কেটের একটি দোকান থেকে সংশ্লিষ্ট এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

ডিসি নাসের জানান, অভিযানে আইএমইআই কেটে ফেলা পাঁচটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আইএমইআই পরিবর্তনের উদ্দেশ্যে দোকানে জমা রাখা আরও কয়েকটি মোবাইল জব্দ করা হয়।

তিনি আরও জানান, তদন্তে এমন দুটি বিশেষ সফটওয়্যারের সন্ধান পাওয়া গেছে, যেগুলোর মাধ্যমে ডাটা কেবলের সাহায্যে মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করা সম্ভব। এই প্রযুক্তির অপব্যবহার মোবাইল-সংক্রান্ত অপরাধে নতুন ও উদ্বেগজনক মাত্রা যোগ করেছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি আইএমইআই পরিবর্তনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি ওই দোকানের একজন কর্মচারী এবং দোকানেই বসে নিয়মিত এই অবৈধ কাজ করতেন।

ডিবির পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক তদন্তে গুলিস্তান এলাকায় আরও ৮-১০টি দোকানে একই ধরনের কার্যক্রম চালানোর তথ্য মিলেছে, যেখানে শিগগির ব্যাপক অভিযানের পরিকল্পনা রয়েছে।

ডিবি সাইবার ক্রাইম ইউনিট জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা এবং মোবাইল ব্যবহারকারীদের স্বার্থ রক্ষায় এই চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মোবাইল ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের এ ধরনের অপরাধ সম্পর্কে সচেতন থাকার এবং পুলিশের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা দায়ের

১০

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

১১

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন ক্লাব

১২

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

১৩

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

১৪

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

১৫

মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

১৬

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

১৭

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৮

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

১৯

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

২০
X