সিলেট ব্যুরো
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৬ জুন ২০২৩, ০৯:২০ এএম
প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রীর সঙ্গে সিলেটের মেয়র আনোয়ারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার গণভবনে সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ছবি: পিআইডি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার গণভবনে সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। গতকাল রোববার তিনি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মেয়র আনোয়ারকে প্রধানমন্ত্রী সিলেট সিটির মূল সমস্যাগুলো অগ্রাধিকারের ভিত্তিতে সমাধানের জন্য পরিকল্পনা ও কাজ শুরুর পরামর্শ দেন।

নবনির্বাচিত মেয়রের মিডিয়া উইংয়ের সদস্য সাজলু লস্কর জানান, সাক্ষাতে প্রধানমন্ত্রী মেয়রকে বলেন, সিলেটবাসীর সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক আছে। তারা যেমন জাতির পিতাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তেমনি আমাকেও ভালোবাসেন, ভালোবাসেন নৌকা। তাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। মেয়র বা নগরপিতা নয়, কাজ করতে হবে তাদের সেবক হিসেবে। এ সময় প্রধানমন্ত্রী সিলেট সিটি করপোরেশন এলাকার উন্নয়নে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে আনোয়ারুজ্জামান প্রধানমন্ত্রীকে বলেন, সিলেটবাসী আপনার জন্য, কেবল আপনাকে, আওয়ামী লীগকে এবং নৌকাকে ভালোবাসে বলেই আমাকে ভোট দিয়ে জয়ী করেছেন। তারা আপনার জন্য দোয়া করেন এবং সিলেটের উন্নয়নের জন্য সহযোগিতা চেয়েছেন।

সাক্ষাৎকালে আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী হলি চৌধুরী এবং তার দুই ছেলে রুহানুজ্জামান চৌধুরী ও রুম্মানুজ্জামান চৌধুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১১

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৪

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৫

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৬

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৭

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৮

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

১৯

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

২০
X