চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৯:৫০ এএম
প্রিন্ট সংস্করণ

সামসুল এইচএসসি পাস বাচ্চু স্বশিক্ষিত

চট্টগ্রাম-১০ উপনির্বাচন
সামসুল আলম ও মহিউদ্দিন বাচ্চু
সামসুল আলম ও মহিউদ্দিন বাচ্চু

৩০ জুলাই হতে যাচ্ছে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন। এতে অংশ নিতে গত মঙ্গলবার নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ প্রার্থী। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামার তথ্যে শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে রয়েছেন তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত। হলফনামায় লিখেছেন, তিনি বিকম পাস। এ ছাড়া আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু নিজেকে ‘স্বশিক্ষিত’ ও জাতীয় পার্টির প্রার্থী সামসুল আলম এইচএসসি পাস বলে উল্লেখ করেছেন।

হলফনামার তথ্য বলছে, আওয়ামী লীগের প্রার্থী বাচ্চু নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছেন। বাচ্চুর কাছে রয়েছে ৬ লাখ ৬৬ হাজার টাকা। স্ত্রী জিনাত আকতারের নামে ব্যাংকে জমা ৬ লাখ ৪৫ হাজার টাকা। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে বাচ্চুর ২ কোটি ৮২ লাখ টাকার ঋণ আছে।

জাতীয় পার্টির প্রার্থী সামসুল আলম পেশায় ব্যবসায়ী। ব্যবসা থেকে তার বছরে আয় ৫ লাখ টাকা। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে ২ কোটি ৬০ লাখ এবং ডাচ্-বাংলায় ৫ লাখ ৭৭ হাজার টাকা জমা রয়েছে। এ ছাড়া ডাচ্-বাংলার আরেক অ্যাকাউন্টে রয়েছে ১ কোটি ৩৭ লাখ টাকা।

অন্যদিকে তৃণমূল বিএনপির প্রার্থী দীপক কুমার পালিত নিজেকে বেসরকারি চাকরিজীবী বলে উল্লেখ করেছেন। চাকরি থেকে বছরে ৯ লাখ ৯০ হাজার টাকা আয় করেন।

এ প্রসঙ্গে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি চট্টগ্রাম মহানগরের সভাপতি আখতার কবির চৌধুরী বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হলফনামা জমা দেওয়ার বিষয়টি খুবই কার্যকর।

গত ৩ নির্বাচনে এ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে এমপি হন আফছারুল আমীন। ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২ জুন তিনি মারা গেলে আসনটি শূন্য হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X